খেলা

নারীরা ফুটবলার হতে চাইলেই হিজাব উপহার

স্পোর্টস ডেস্ক: ফিনল্যান্ড ফুটবল ফেডারেশন নারী খেলোয়াড়দের ফুটবলে আগ্রহী করতে অনন্য এক উদ্যোগ নিয়েছে। সব জাতিগোষ্ঠীর মানুষ যেন এই খেলায় আগ্রহ পায়, তা নিশ্চিত করতে মুসলিম নারী খেলোয়াড়দের হিজাব উপহার দিচ্ছে সংস্থাটি।

ফিনল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের নারী ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান হেইডি পিহলাজার বিশেষ উদ্যোগে এই কাজ চলছে। তিনি জানিয়েছেন, যেসব খেলোয়াড় হিজাব পরতে আগ্রহী, তাদেরকে তারা হিজাব উপহার দেয়ার ব্যবস্থা করেছেন। এরই মধ্যে অনেকেই এই হিজাব নিয়েছেন।

পিহলাজা জানান, সাংস্কৃতিক বৈসাদৃশ্য ও খরচের কারণে ফুটবলে আগ্রহ থাকা সত্ত্বেও অনেক শিশু খেলতে পারছে না। ফিনল্যান্ডে অভিবাসীদের খেলাধুলায় আগ্রহী করাতেই এমন উদ্যোগ বলে জানান তিনি।

এ ব্যাপারে পিহলাজা বলেন, ‘ফিনল্যান্ডে অভিবাসী মেয়েদেরকে ফুটবলে আনা খুব কঠিন। তাই আমরা সবাইকে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করেছি। ধর্ম যা-ই হোক না কেন, কিংবা স্কার্ফ পরতে চাক বা না চাক সবাই এখানে আসতে পারবে।’

পিহলাজার ধারণা, এভাবে হিজাব দিয়ে সবার মধ্যে ফুটবল খেলাটা ছড়িয়ে দেয়া সহজ হবে।

অনেকেই এই প্রকল্পকে ইতিবাচকভাবে দেখছেন। আবার অনেকেই সমালোচনা করে বলছেন, ‘এই প্রকল্পের মাধ্যমে নারীদের নীচু করা হচ্ছে, ধর্মকে খেলায় টেনে আনা হচ্ছে।’

রাজধানীর হেলসিংকির ভান্তা অঞ্চলের ক্লাব ভিজেএসে খেলে নাস্রো বাহনান হালবাদে। গত এক বছর ধরে সে ফুটবল খেলছে। ১৩ বছর বয়সী এই কিশোরী হিজাব নিয়ে উচ্ছ্বাসের কথা জানিয়ে বলেন, ‘সাধারণ হিজাবের মতো এটি বাতাসে বেশি ওড়ে না, শার্টেও ঢুকিয়ে রাখতে হয় না। এমন উপহার পেয়ে আমি খুশি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা