খেলা

সন-ছেত্রিদের ক্লাবে এবার জামাল ভূঁইয়া

ক্রীড়া প্রতিবেদক : মাঠে দারুণ পারফর্ম্যান্সে সবসময়ই নজর কাড়েন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এবার কাড়লেন একটু ভিন্ন বিষয়ে। এশিয়ান ফুটবলারদের মধ্যে চতুর্থ খেলোয়াড় হিসেবে তার ফেসবুক অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। এর আগে টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিন ও ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রিদের দখলে ছিল এ কীর্তি।

তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের যুগে এখন মাঠের পারফর্ম্যান্সের পাশাপাশি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাব বিনিময় করতে হয় তারকাদের। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসিরা করেন, আবার দুয়েকজন ব্যতিক্রম বাদে সাকিব আল হাসান, বিরাট কোহলি কিংবা ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটাররাও এতে পিছপা নন। জামালও তেমনই। ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পাতায় নিয়মিত ভাগ করে থাকেন তার ব্যক্তিগত মুহূর্তগুলো। সেই পাতার অনুসারির সংখ্যাই এবার ছাড়িয়ে গেছে ১০ লাখের মাইলফলক।

ফুটবলে এশিয়া ইউরোপের তুলনায় কিছুটা পিছিয়ে। আর তাই এখানে কোনো তারকার পাতায় ১০ লাখের বেশি অনুসারীর নজিরও নেই খুব একটা। সেই বিরল তালিকায় এবার নাম লিখিয়েছেন জামাল। সুনীল ছেত্রি, সন হিউং মিন ও এনগুইন ফুংয়ের পর চতুর্থ এশিয়ান খেলোয়াড় হিসেবে পেয়েছেন দশ লাখ অনুসারী।

সদ্য দশ লাখের মাইলফলক ছোঁয়া জামালের খুব কাছেই আছেন ছেত্রি। তার অনুসারীর সংখ্যা ১৫ লাখ। ভিয়েতনাম ফরোয়ার্ড ফুং আছেন তিনে, তার অনুসারী ৩১ লাখ ফেসবুকার। আর শীর্ষে আছেন সন, তার ফেসবুক পাতায় যুক্ত আছেন ৪৬ লাখ অনুসারী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা