খেলা

কনওয়ের ইতিহাস : অভিষেকেই ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক : অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে জায়গা জায়গা করে নিয়েছিলেন ডেভিড কনওয়ে। এবার সেই সেঞ্চুরিকে ডাবলে পরিণত করে অর্জনটাকে আরও বড় করলেন নিউজিল্যান্ডের তরুণ এই ব্যাটসম্যান।

ম্যাথু সিনক্লেয়ারের পর নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন কনওয়ে। শুধু কি তাই, প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে ডাবল হাঁকানোর কীর্তিও এখন তার।

চলতি টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির দেখা পান কনওয়ে। এর মাধ্যমে ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম দিনে সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও গড়েন তিনি।

প্রথম দিন শেষে ১৩৬ রানে অপরাজিত থাকা কনওয়ে দ্বিতীয় দিনে সপ্তম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর নজির স্থাপন করেন। সর্বশেষ এই কীর্তিতে নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে অপরাজিত ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান।

মজার ব্যাপার হচ্ছে, প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে কখনোই ইনিংস ওপেন করতে নামেননি। কিন্তু লর্ডসে বাঁহাতি এই ব্যাটসম্যান যথেষ্ট আত্মবিশ্বাসী ব্যাটিং করেছেন। হেনরি নিকোলসের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে তিনি যোগ করেন ১৭৪ রান।

কনওয়ে অবশ্য ডাবল হাঁকানোর পরই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৩৪৭ বল খেলে ইনিংসটি তিনি ২২টি চার ও ১ ছক্কায় সাজিয়েছেন। তার ওই ইনিংসে ভর করে কিউইরা প্রথম ইনিংসে ৩৭৮ রান সংগ্রহ করে। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে।

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে অভিষেকেই বল হাতে ৪ উইকেট তুলে নিয়েছেন পেসার রবিনসন। এছারা মার্ক উড ৩ এবং জেমস অ্যান্ডারসন ২ উইকেট নিয়েছেন।

অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানরা হলেন:

রেগ ফস্টার (ইংল্যান্ড)- ২৮৭
জ্যাক রুডলফ (দক্ষিণ আফ্রিকা)- ২২২
লরেন্স রোয়ি (উইন্ডিজ)- ২১৪
ম্যাথু সিনক্লেয়ার (নিউজিল্যান্ড)- ২১৪
কাইল মেয়ার্স (উইন্ডিজ)- ২১০
ব্রেন্ডন কুরুপ্পু (শ্রীলঙ্কা)- ২০১*
ডেভিড কনওয়ে- ২০০

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা