খেলা

জিম্বাবুয়ে সফরে টাইগারদের ৭ দিনের কোয়ারেন্টিন

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন জিম্বাবুয়ের সফরে কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়বে বাংলাদেশ।

সিরিজটি জুলাইয়ে শুরু হবে। যদিও আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষিত হয়নি।

করোনার এই আবহে ক্রিকেট অঙ্গনে প্রতিটি বিদেশ সফরে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। জিম্বাবুয়েতে কোয়ারেন্টিন আইন কী হবে- সে বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, 'এখন পর্যন্ত যা তথ্য আছে, জিম্বাবুয়েতে ৫/৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে আমাদের। দলে কোনো পরিবর্তন হলে তাদেরকও এর আওতায় আনা হবে। '

করোনা মহামারির মধ্যে ইতোমধ্যে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় সফর করেছে বাংলাদেশ। অনুশীলন শুরুর আগে নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিন এবং শ্রীলঙ্কায় তিন দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিন খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর বিরূপ প্রভাব ফেলে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে সফরে ছয়টি ম্যাচই হারে টাইগাররা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা