খেলা

ঢাকায় শ্রীলঙ্কান ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক : করোনাকালে ফের ব্যস্ত হয়ে উঠছে বাংলাদেশ ক্রিকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার (১৬ মে) ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সোয়া ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কুশল পেরেরার নেতৃত্বাধীন দল।

বিমানবন্দর থেকেই সরাসরি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উঠেছে দলটি। এখানেই চলবে তিনদিন রুম কোয়ারেন্টাইন। এই সময়ে দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে আগামী ১৯ মে থেকে নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ মিলবে।

বাংলাদেশ সফরে আসার আগেই দলের অধিনায়ক কুশল পেরেরা জানালেন, টাইগারদের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেটে খেলতে চায় সফরকারীরা। বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ভয়ডরহীন ক্রিকেট খেলার পক্ষে। আমার সাফল্য এখানেই। যখনই আমি ভয় নিয়ে খেলেছি, ভালো করতে পারিনি। আমি চাই অন্যরাও এ রকম খেলুক।’

কোয়ারেন্টাইন শেষে আগামী ১৯ এবং ২০ মে মিরপুরের একাডেমি মাঠে নিজেদের প্রস্তুতি পর্ব সারবে শ্রীলঙ্কা। ২১ মে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। ম্যাচের ভেন্যু সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ২২ মে ফের অনুশীলনে ফিরবে তারা। সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে, মিরপুরে। ২৫ মে একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা দল : কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

শ্রীলঙ্কান দলের বাংলাদেশ সফরের সূচি-
শ্রীলঙ্কা দল ঢাকায় – ১৬ মে।
কোয়ারেন্টাইন- ১৬, ১৭ ও ১৮ মে।
অনুশীলন- ১৯, ২০, ২২, ২৪, ২৬ ও ২৭ মে। মিরপুর একাডেমি মাঠ।
একমাত্র প্রস্তুতি ম্যাচ- ২১ মে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
১ম ওয়ানডে- ২৩ মে, ২০২১, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
২য় ওয়ানডে- ২৫ মে, ২০২১, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
৩য় ওয়ানডে- ২৮ মে, ২০২১, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

সফর শেষে শ্রীলঙ্কা দল বাংলাদেশ ছাড়বে- ২৯ মে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা