খেলা

রোববার আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: রোববার সকালে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপ সুপার লিগের তিন ম্যাচ খেলতেন তারা আসবে। তাদের বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বিমান সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করবে।

দেশের থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসছেন লঙ্কানরা। এখানে এসেও তাদের তিনদিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হবে হোটেল সোনারগাঁওয়ে। সেখানেই তারা থাকবেন।

অতিথি দল আগামী ১৯ মে প্রথম অনুশীলনে নামবে। অনুশীলন করবে মিরপুরের একাডেমি মাঠে। পরদিন অনুশীলনের পর ২১ মে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপির ৩ নম্বর মাঠে।

২৩ মে দুই দলের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুইটি ওয়ানডে ২৫ ও ২৮ মে। দিবারাত্রির প্রতিটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ডকাপ সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। জিতলেই পাওয়া যাবে ১০ পয়েন্ট। হারলে ১০ পয়েন্ট হাতছাড়া।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে শ্রীলঙ্কা হারিয়েছে ৩০ পয়েন্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে জৈব সুরক্ষা বলয়ে কোনো ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । গত বছর জৈব সুরক্ষা বলয়ে দুইটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছিল বিসিবি। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকেও তারা আতিথেয়তা দিয়েছিল। সেসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার শ্রীলঙ্কা সিরিজে আরও কঠোর হবে বিসিবি।

এক সপ্তাহ আগেই হোটেল কর্মকর্তাদের ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি। দুই দলের জন্য হোটেলের তিনটি ফ্লোর পুরোপুরি আলাদা করে রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত সবার কোভিড পরীক্ষাও করানো হবে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা সব সময় হোটেল কর্মকর্তাদের আইসোলেশনে রাখি। এবারও ব্যতিক্রম হবে না। শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকা আসার সাতদিন আগে তারা আইসোলেশনে চলে গিয়েছেন।তাদের ঈদের ছুটিও বাতিল করা হয়েছে। আবার গ্রাউন্ডসম্যানদের জন্যও আমরা আইসোলেশনের ব্যবস্থা করেছি।’

দেবাশিস চৌধুরীর দাবি, ‘বাংলাদেশ একমাত্র দেশ যারা গ্রাউন্সম্যানদেরও আইসোলেশনে রাখে। অন্যান্যরা গ্রাউন্সম্যানদের খেলোয়াড়দের থেকে নির্দিষ্ট দূরত্বে থাকতে বলে। আমাদের জন্য আশার খবর হচ্ছে আমরা একটা ভেন্যুতেও ম্যাচগুলো আয়োজন করবো। এজন্য অনেক কিছুই সহজ।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা