খেলা

এবার রোনালদোর সঙ্গে খেলতে চান নেইমার

ক্রীড়া ডেস্ক: বর্তমান সময়ের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একজনকে সতীর্থ হিসেবে পেয়েছেন, আরেকজনকে প্রতিপক্ষ হিসেবে স্পেনে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছিলেন নেইমার।

এবার রোনালদোর সঙ্গে একই দলে খেলতে চান প্যারিস সেন্ত জার্মেইর ফরোয়ার্ড।

এমন কথা বলেই বার্সেলোনা থেকে মেসির সঙ্গে পিএসজির চুক্তির গুঞ্জন তুলেছিলেন ব্রাজিলিয়ান মহাতারকা। সম্প্রতি রোনালদোর সঙ্গেও ফরাসি চ্যাম্পিয়নদের চুক্তির গুঞ্জন উঠেছিল। নেইমারের এই মন্তব্যের পর সেই গুঞ্জনের পালে আরও জোর হাওয়া লাগলো।

শোনা যাচ্ছে, জুভেন্টাসের নিঃসঙ্গ অবস্থায় দিন কাটাচ্ছেন রোনালদো। প্রথম দুই মৌসুমে ক্লাবটিকে টানা দুটি স্কুদেত্তো জয়ে অবদান রাখা এই উইঙ্গার এবার ব্যর্থ। এমনকি সিরি আয় সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে পঞ্চম স্থানে থাকা জুভদের।

শেষ পর্যন্ত ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার পরের মৌসুমে খেলতে না পারলে চুক্তির এক বছর বাকি থাকতে ওল্ড লেডির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার আভাস দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

তার সম্ভাব্য ঠিকানা ধরা হচ্ছে পিএসজি। তাতে করে রোনালদোর সঙ্গে নেইমারের খেলার ইচ্ছা পূরণ হলেও হতে পারে।

জিকিউ ফ্রান্সকে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চাই। মেসি ও (কিলিয়ান) এমবাপ্পের মতো সেরা খেলোয়াড়দের সঙ্গে আমি এরই মধ্যে খেলে ফেলেছি। কিন্তু রোনালদোর সঙ্গে এখনও খেলা হয়নি।’

সম্প্রতি নেইমার পিএসজির সঙ্গে আরও চার বছর থাকতে নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। মানে ২০২৫ সাল পর্যন্ত পার্ক দে প্রিন্সেসে থাকছেন তিনি।

সান‌নিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা