খেলা

টাইগারদের নতুন সঙ্গী দারাজ

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড সফরের সময় বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছিল ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এবার আসন্ন শ্রীলঙ্কা সিরিজে আগে বাংলাদেশ দলের টিম স্পন্সর হয়েছে আরেকটি শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। বুধবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি জানিয়েছে, আজ থেকে দারাজের সঙ্গে টাইগারদের পথচলা শুরু, চলবে ৩০ নভেম্বর ২০২৩ সাল পর্যন্ত।

এবার খণ্ডকালীন স্পন্সর থেকে দীর্ঘমেয়াদি পথে হেঁটেছে বিসিবি। যেখানে তাদের পথচলার সঙ্গী হয়েছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ। প্রায় আড়াই বছরের চুক্তি দুই প্রতিষ্ঠানের মধ্যে। যেখানে বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি নারী দল, এ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে নিজেদের লোগো ব্যবহার করতে পারবে দারাজ। দারাজের সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি হবে দলের কিটস পার্টনার।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দারাজকে বাংলাদেশ ক্রিকেটে স্বাগত জানিয়ে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে দারাজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট হয়ে উঠেছে। সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে। দারাজ লক্ষ লক্ষ মানুষের দোরগোড়ায় গ্রাহক সেবা যেভাবে সরবরাহ করছে, বিশেষ করে করোনা মহামারির মধ্যে, তা সত্যিই প্রশংসনীয়।’

সুজন আরও যোগ করেন, ‘বিসিবি দারাজের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সংস্থার সঙ্গে চুক্তি করতে পেরে আনন্দিত। আমি দারাজকে এগিয়ে আসার জন্য এবং তাদের ব্র্যান্ডকে বাংলাদেশ ক্রিকেটের সাথে সংযুক্ত করার জন্য ধন্যবাদ জানাই।’

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, ‘এটি জন্য একটা শুভ মুহূর্ত। কারণ, দেশের জন্য কিছু করার সুযোগ পাওয়াটা দারুণ প্রশান্তি দেয়। জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়ে আমরা খেলার সাথে জড়িত আবেগ ও গৌরবের অংশ হলাম। আমরা অনাগত বছরগুলোতে অনেক সাফল্য উদযাপন করতে মুখিয়ে আছি।’

করোনার কারণে দীর্ঘদিন টিম স্পন্সর ছিল না বাংলাদেশ দলের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বেক্সিমকোকে স্পন্সর হিসেবে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন স্পন্সরের খোঁজ শুরু করে বিসিবি। এই সিরিজে ইভ্যালির সঙ্গে চুক্তি হয় তাদের। নিউজিল্যান্ড সিরিজ শেষে সে সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। দারাজকে পেয়ে স্বস্তি ফিরলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা