পিছিয়ে পড়েও জিতলো ম্যানইউ
খেলা

পিছিয়ে পড়েও জিতলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটি শিরোপা থেকে হাত ছোঁয়া দূরে দাঁড়িয়ে। ফলে ম্যানচেস্টার ইউনাইটেড বা অন্য কোনো দলের সামনে শিরোপার জন্য লড়াইয়ের সুযোগ নেই বললেই চলে। তবে দ্বিতীয় স্থানের জন্য জোর লড়াই চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানইউ।

ড্যানি ওয়েলবেক ম্যাচের শুরুতেই সফরকারীদের এগিয়ে নিয়েছিলেন। ১৩ মিনিটে তার করা গোল প্রথমার্ধে ফেরাতে পারেনি ম্যানইউ। শেষ পর্যন্ত ৬৩ মিনিটে মার্কাস রাশফোর্ড সমতায় ফেরান। আর ম্যাসন গ্রিনউড ৮৩ মিনিটে ম্যানইউ সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। এ জয়ের ফলে ৩০ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে ম্যানইউ দ্বিতীয় স্থানে রয়েছে। ৭৪ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে অনেকটা এগিয়ে পেপ গার্দিওলার ম্যানসিটি। গার্দিওলার দল অবশ্য একটা ম্যাচ বেশি খেলেছে। ৫৬ পয়েন্ট লেস্টার সিটি তৃতীয় স্থানে। আর ব্রাইটনের পয়েন্ট ৩২। তারা রয়েছে ১৬তম স্থানে। এ হারের ফলে তাদের সামনে রেলিগেশন আতঙ্ক থেকেই গেলো। রেলিগেশন জোন থেকে মাত্র ছয় পয়েন্ট দূরে তারা।

ম্যাচ শেষে ম্যানইউনাইটেডের কোচ বলেন, ব্রাইটনের বিপক্ষে খেলা বেশ কঠিন। যাহোক আমরা জয় পেয়েছে। আমাদেরকে এমন কঠিন ম্যাচের মাঝ দিয়ে শিখতে হবে। আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। বিরতির আগেই আমাদের গোল পরিশোধ করা উচিত ছিল। আসলে তারা এগিয়ে যাবার পর আমরা প্রথমার্ধে খেলাটা সেভাবে গুছিনে নিতে পারিনি।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা