দুই মৌসুম পর কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ
খেলা

দুই মৌসুম পর কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : গতিময় ফুটবলের সৌন্দর্য্যে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম চমক হিসেবে আবির্ভূত হয়েছিল ইতালিয়ান ক্লাব আটলান্টা। কিন্তু এবার তাদেরকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরুতে দিলো না স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাব রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে আটলান্টাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। এর আগে প্রথম লেগের ম্যাচে তারা জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলে হালিপূরণ করে ৪-১ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠে আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে পারেনি রিয়াল। প্রায় সমানে সমান লড়েছে আটলান্টাও। তবে কাজের কাজ গোল আদায়ের বেলায় পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের সময় ত্রিশ মিনিট পেরিয়ে গেলেও যখন মিলছিল না গোলের দেখা, তখন দৃশ্যপটে হাজির হন করিম বেনজেমা। ৩৪ মিনিটের সময় প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল পাসে বল পান লুকা মদ্রিদ। তিনি জায়গা করে বানিয়ে দেন বেনজেমার উদ্দেশ্যে। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এ ফরাসি ফরোয়ার্ড।

এ নিয়ে সবধরনের টুর্নামেন্ট মিলে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন বেনজেমা। এই গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে বেনজেমার গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৭০-এ। আর একটি গোল করলেই তিনি উঠে আসবেন টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের চার নম্বরে থাকা রাউল গনজালেসের পাশে।

বেনজেমার গোলের পর অগ্রগামিতা হয় ২-০। দ্বিতীয়ার্ধে এটি আরও বাড়ান অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচের ৬০ মিনিটের সময় পেনাল্টি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। পরে ৮৪ মিনিটের মাথায় শেষ গোলটি করেন মার্কো অ্যাসেনসিও। এর এক মিনিট আগে একটি গোল শোধ করেছিলেন লুইস ফার্নান্দো মুরিয়েল।

এ জয়ের সুবাদে দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে উঠতে পারল রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ মৌসুমে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পরের আসরে তারা আয়াক্সের কাছে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যায়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা