খেলা

আইপিএল নিলামে কোন দল কতটা নিয়ে নামলো?

ক্রীড়া ডেস্ক : চেন্নাইয়ে আইপিএলের নিলাম শুরু হচ্ছে কিছুক্ষণ পর। দলগুলো টাকা নিয়ে বসে পড়েছে হিসেব-নিকেশে। এবারের নিলামে কোন দলের হাতে কত টাকা রয়েছে? কারা কতজন করে ক্রিকেটার নিলাম থেকে নিতে পারবে? কৌতুহলের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আইপিএল মিনি নিলামের রাজকীয় পর্বে থাকবে ২৯২ জন ক্রিকেটারের নাম। তার মধ্যে রয়েছেন ১৬৪ জন ভারতীয় এবং ১২৫ জন বিদেশি ক্রিকেটার। দর হাঁকাবে আট ফ্র্যাঞ্চাইজি।

তবে নিলামের আগেই নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছে দলগুলো। হাতে তাদের পর্যাপ্ত টাকা নেই। খেলোয়াড়দের কোটাও খুব বেশি খালি নেই। দলগুলোর খেলোয়াড় তালিকার যে চিত্র, তাতে বিদেশি ক্রিকেটারের কোটা বাকি আছে মাত্র ২২ জনের। ১২৮ জন বিদেশি ক্রিকেটারের অন্তত ১০৬ জনই তাই দল পাবেন না।

চেন্নাই সুপার কিংস নিতে পারবে ৬ জন ভারতীয় এবং ১ জন বিদেশি ক্রিকেটার। তাদের হাতে রয়েছে ২২ কোটি ৯০ লাখ রুপি। দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে ১২ কোটি ৯০ লাখ রুপি। দিল্লি নিতে পারবে ৬ জন ক্রিকেটারকে, যার মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে দুটি।

পাঞ্জাব কিংসের হাতে রয়েছে সবচেয়ে বেশি অর্থ। ৫৩ কোটি ২০ লাখ রুপি নিয়ে তারা কিনতে পারবে ৯ জন ক্রিকেটার। যার মধ্যে ৫ জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে দলটি। কলকাতা নাইট রাইডার্স নিতে পারবে ৮ জনকে। তাদের হাতে রয়েছে ১০ কোটি ৭৫ লাখ রুপি।

গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স নিতে পারবে ৭ জন ক্রিকেটার, যার মধ্যে ৪ জন বিদেশিকে নেয়ার জায়গা রয়েছে তাদের। হাতে রয়েছে ১৫ কোটি ৩৫ লাখ রুপি। রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ৩৪ কোটি ৮৫ লাখ রুপি। তারা নিতে পারবে ৩ বিদেশিসহ ৮ জন ক্রিকেটার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিতে পারবে ১৩ ক্রিকেটারকে। ৪ বিদেশি ক্রিকেটার নেয়ার জায়গা ফাঁকা রয়েছে তাদের। ব্যাঙ্গালুরুর দলের হাতে রয়েছে ৩৫ কোটি ৯০ লাখ রুপি। সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। ১ বিদেশিসহ ৩ ক্রিকেটার নিতে পারবে তারা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা