খেলা

সিরিজের দ্বিতীয় টেস্টে সমতায় ভারত

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয় টেস্টে ইংলিশদের পরাজিত করেছে বিরাট কোহলির দল। ৩১৭ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে স্বাগতিক ভারত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনই ফলাফল চলে আসলো। যদিও তৃতীয় দিন শেষেই ইংল্যান্ডের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। যেখানে অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদবের স্পিন ঘূর্ণিতে মাত্র ১৬৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় সফরকারীরা।

৩ উইকেট হারিয়ে ৫৩ রানে তৃতীয় দিন শেষ করা ইংল্যান্ড চতুর্থ দিন দাঁড়াতেই পারেনি। ক্যারিয়ারের অভিষেক টেস্ট খেলতে নেমেই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল এক ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। প্রথম ইনিংসেও তিনি ২টি উইকেট পেয়েছিলেন। ইংলিশদের হয়ে কেউ সেভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক জো রুট।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর এই ইনিংসে ৩ উইকেট নিলেন অশ্বিন। মাঝে দলের দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। ইংল্যান্ডের বাকি দুটি উইকেট তুলে নেন যাদব।

এর আগে ভারতের প্রথম ইনিংসে ৩২৯ রানে জবাবে ইংল্যান্ড ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল। পরে দ্বিতীয় ইনিংসে ভারত ২৮৬ রান করলে ইংলিশদের সামনে ৪৮২ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা