বিয়ে করলেন অলরাউন্ডার নাসির
খেলা

বিয়ে করলেন অলরাউন্ডার নাসির

স্পোর্টস ডেস্ক : বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন। বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এই তারকার।

একাধিক ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন, কনের নাম তামিমা তাম্মি। তিনি পেশায় বিমানের কেবিন ক্রু। কাজ করেন সৌদি এয়ারলাইন্সে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজেও নতুন জীবনসঙ্গীর সঙ্গে ছবি পোস্ট করেছেন নাসির।

গত বছর সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর ওই পোস্ট মুছে ফেলেন তিনি। শেষ পর্যন্ত সেই তরুণীকে জীবনসঙ্গী করে নিলেন নাসির।

পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। তবে মহামারি করোনার কারণে স্বল্প পরিসরেই ছোট অনুষ্ঠান আয়োজন করে সম্পন্ন হয়েছে আকদ। আগামী ২০ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে নাসিরের পরিবার। তার আগে যৌথভাবে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সারা হবে ১৭ ফেব্রুয়ারি।

সম্প্রতি আবুধাবিতে টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে খেলেছেন নাসির। দলটির অধিনায়কও ছিলেন তিনি। ফ্র্যাঞ্জাইজি ও ঘরোয়া লিগে খেললেও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা