খেলা

শেষ পর্যন্ত ৪০৯ রানে থামলো উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক : ২২৩ রান নিয়ে প্রথম দিন শেষ করার পর বাংলাদেশ দলের লক্ষ্য ছিল ক্যারিবীয়দের কোনোভাবেই ৩০০’র বেশি করতে দেবে না। কিন্তু পরিকল্পনা যা ছিল, তা পুরোপুরি ভেস্তে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ৩০০ তো দুরে থাক, ৪০০ পার হয়ে গেছে সফরকারীরা। শেষ পর্যন্ত ক্যারিবীয়রা থেমেছে ৪০৯ রানে।

এনক্রুমাহ বোনার আর জশুয়া ডা সিলভার জুটি দিনের শুরু থেকেই বাংলাদেশের ধারহীন বোলিংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খেলতে শুরু করে। প্রথম সেশনে ১ উইকেট হারালেও রানের চাকা থামায়নি ওয়েস্ট ইন্ডিজ।

শেষ পর্যন্ত আজ ৫২.২ ওভার ব্যাটিং করে আরও ১৮৬ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে এনক্রুমাহ বোনারের ৯০ রানের সঙ্গে রয়েছে জশুয়া ডা সিলভার ৯২ এবং অ্যালজারি জোসেফের ৮২ রানের ইনিংস। যদিও প্রথম দিন শেষ বিকেলে ৭৪ রানে বোনার এবং ডা সিলভা অপরাজিত ছিলেন ২২ রানে।

শেষ দিকে আবু জায়েদ রাহী এবং তাইজুল ইসলামের সামনেই বাকিসব উইকেট হারায় ব্যারিবীয়রা। দু’জনই নেন ৪টি করে উইকেট। বাকি ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা