খেলা

হাতাশা দিয়ে দিন শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্ট দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ারের টেস্ট অভিষেক হয়েছে বাংলাদেশের অন্যতম সেরা আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে সৈকতের। সাগরিকার সেই ম্যাচে বেশ কিছু ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন সৈকত। বেশ কয়েকবার রিভিউ নিয়ে তার সিদ্ধান্ত বদলে নিয়েছে দুই দলই। ঢাকা টেস্টের প্রথম দিনও সৈকতের তিন সিদ্ধান্তের দু’টিই বদলেছে রিভিউ নেয়ার পর।

তবে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ম্যাচের দ্বিতীয় দিন সকালে সৈকতের সিদ্ধান্ত বদলাতে পারেনি বাংলাদেশ। আবু জায়েদ রাহীর করা দিনের তৃতীয় বলেই জোরাল আবেদন করেছিল বাংলাদেশ। আউট দেননি সৈকত। কিছুক্ষণ আলোচনা করে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, সেই বলটি বেরিয়ে যেত লেগস্ট্যাম্প দিয়ে। যে কারণে বহাল থাকে সৈকতের সিদ্ধান্ত, হতাশা দিয়ে দিন শুরু হয় বাংলাদেশের।

আগেরদিন করা ৫ উইকেটে ২২৩ রান নিয়ে আজকের দিনের খেলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। কুয়াশাচ্ছন্ন সকালে আজ শুরু থেকেই চেপে ধরবে বাংলাদেশ- এমনটাই ছিল সকলের প্রত্যাশা। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আবু জায়েদ রাহী, তাইজুল ইসলামদের আলগা বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দিনের শুরু থেকেই সহজ রান পেয়েছেন এনক্রুমাহ বোনার ও জশুয়া ডা সিলভা।

দিনের প্রথম বলটিই পায়ে করেন রাহী। রানের সহজ সুযোগ হাতছাড়া করেননি হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকা বোনার, অনসাইডে ঠেলেই নিয়ে নেন তিনটি রান, স্ট্রাইক পান জশুয়া। এক বল পর রাহীর ভেতরে ঢোকা বল আঘাত হানে জশুয়ার প্যাডে। আম্পায়ার সৈকত আউট দেননি। বাংলাদেশ রিভিউ নিয়েও সফল হয়নি। ঠিক পরের বলেই পয়েন্টে দুর্দান্ত বাউন্ডারি হাঁকান জশুয়া।

প্রথম ওভারেই পাওয়া এ আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ষষ্ঠ উইকেট জুটিকে আরও দৃঢ় করছেন জশুয়া ও বোনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৪৮ রান। আজকের প্রথম ছয় ওভারেই তারা করে ফেলেছে ২৫ রান। বোনার ৮২ ও জশুয়া ৩৯ রানে অপরাজিত রয়েছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা