খেলা

সেই মায়ার্সকে ফেরালেন রাহী

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রামে কাইল মায়ার্স ও এনক্রুমার বোনার জুটি বাংলাদেশকে কাঁদিয়েছিল। ২১৬ রানের জুটি গড়েছিলেন দুই অভিষিক্ত ক্রিকেটার। এ জুটিকে ঢাকায় থিতু হতে দিলেন না পেসার রাহী। ডানহাতি পেসার ফেরালেন চট্টগ্রামের জয়ের নায়ক কাইল মায়ার্সকে।

নিজের তৃতীয় স্পেলে বোলিংয়ে এসে প্রথম ওভারে মায়ার্সকে স্লিপে তালুবন্দি করান রাহী। অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে মায়ার্স ক্যাচ দেন সৌম্যর হাতে। আগের ম্যাচে ২১০ রান করা মায়ার্স এবার করলেন ৫ রান। তার আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১১৬।

এর আগে, দ্বিতীয় সেশনের শুরুতেই দলকে আনন্দের উপলক্ষ্য এনে দেন আবু জায়েদ রাহির। তার বেরিয়ে যাওয়া এক ডেলিভারিতে ড্রাইভ খেলতে গিয়ে বল উইকেটে টেনে এনেছেন শায়ানে মোসলে। হয়েছেন বোল্ড। ৩৮ বল খেলে অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন তিনি। তবে ৭ রানের বেশি এগোতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান।

এরপর তৃতীয় উইকেটের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। এবার টাইবার শিবিরে হাসি ফোটান এই টেস্টে হঠাৎ দলে আসা সৌম্য সরকার। পার্টটাইমার এই পেসারকে ড্রাইভ খেলতে গিয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হয়েছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।

দুর্দান্ত ধারাবাহিক ব্রাথওয়েট এবারও চোখ রাঙাচ্ছিলেন। পৌঁছে গিয়েছিলেন হাফসেঞ্চুরির দোরগোড়ায়। ১২২ বলে ৪ বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করেন এই ওপেনার।

চটগ্রামে সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ছিল যথাক্রমে ১১ ও ৩৯ রানের। ঢাকায় ফিরে উদ্বোধনী জুটিতে প্রথম ইনিংসেই ৬৬ রান তুলেন ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। এ দুজনের ব্যাটেই মূলত প্রথম সেশনটা নিজেদের করে নেয় ক্যারিবীয়রা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা