খেলা

পূর্ণ ১০ পয়েন্ট চান তামিম

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নামছে টাইগাররা।

তৃতীয় ওয়ানডে খেলতে নামার আগে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।

তামিম ইকবাল বলেন, ওয়েস্টইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা অবশ্যই বিপজ্জনক দল ও যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। আমাদের ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। আশা করছি আমরা তা করতে পারবো।

তামিম বলেন, আগামীকালের ম্যাচ গুরুত্বপূর্ণ। ম্যাচকে ঘিরে আমাদের পরিকল্পনাও রয়েছে। তেমন একটা পরিবর্তন আসবে না দলে। তবে যারা আসবে, আমি নিশ্চিত তারাও ম্যাচ জেতাতে পারে। সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি, এই ধারাবাহিকতা চলতে থাকবে।

‘আমাদের তিন বিভাগেই আরও উন্নতি করতে পারি। ব্যাটিংয়ে অনেকেই ভালো শুরু পেয়েও চালিয়ে যেতে পারছে না, ও নিজের কাজটি শেষ করে ফিরতে পারছে না। এই জায়গাগুলোয় নিশ্চিতভাবেই আমাদের উন্নতি করতে হবে। তা ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ এগিয়ে আসছে, কোয়ালিফাই করতে হলে উন্নতির কোনো বিকল্প নেই। সামনে দেশের বাইরেও খেলতে হবে আমাদের। ভিন্ন পরিবেশে কাজটা সবসময় কঠিন। তাই আমাদের ভুলগুলো এখনই চিহ্নিত করে সে মোতাবেক কাজ করতে হবে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা