খেলা

সহজেই তামিমদের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক : বড় জয় পেল বাংলাদেশ। তামিম ইকবালের হাফ সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদু ও সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে এই প্রাপ্তি ঘটলো।শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা।

এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল তামিম ইকবালের দল। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ৬ উইকেটে। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৪৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগার অধিনায়ক তামিম ইকবাল দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায়। আকিল হোসেনের বলে এলবিডব্লিউ হন লিটন দাস। ২৪ বল খেলে ২২ রান করেন তিনি। এরপর তামিমের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত। তাদের ধৈর্য্যশীলন ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে দল।

ইনিংসের ১৭তম ওভারে দলীয় ৭৭ রানে ওটলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ২৬ বল খেলে ১৭ রান করেন তিনি। তামিম ৭৫ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন। কিন্তু তার পরের বলেই তিনি উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়ে বিদায় নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে ১৪৮ রান করে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন রভম্যান পাওয়েল।

বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনার মেহেদী হাসান মিরাজ ২৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন আরেক স্পিনার সাকিব আল হাসান। ১৫ রানে দুইটি উইকেট নেন পেসার মোস্তাফিজুর রহমান। আরেক পেসার হাসান মাহমুদ ৫৪ রান দিয়ে ১টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৭ উইকেটে জয়ী বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৪৮/৩ (৪৩.৪ ওভার)

(আমব্রিস ৬, ওটলি ২৪, জশুয়া ৫, ম্যাকার্থি ৩, মোহাম্মদ ১১, মায়ার্স ০, বোনার ২০, পাওয়েল ৪১, রেইফার ২, আলজারি ১৭, আকিল ১২*; মোস্তাফিজ ২/১৫, রুবেল ০/২৩, হাসান মাহমুদ ১/৫৪, মিরাজ ৪/২৫, সাকিব ২/৩০)।

বাংলাদেশ ইনিংস: ১৪৯/৩ (৩৩.২ ওভার)

(লিটন ২২, তামিম ৫০, শান্ত ১৭, সাকিব ৪৩*, মুশফিক ৯*; আলজারি ০/৪২, মায়ার্স ০/১৫, আকিল ১/৪৫, মোহাম্মদ ১/২৯, রেইফার ১/১৮)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা