খেলা

দীর্ঘ ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৯ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সবুজ গালিচায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে টাইগাররা। তবে করোনা মহামারীতে বদলে যাওয়া বিশ্বে টাইগারদের এবারের লড়াইটা সম্পূর্ণ অন্যরকম।

বুধবার ( ২০ জানুয়ারি) চেনা মাঠ, চেনা ড্রেসিংরুম কিংবা চেনা পরিবেশে তারা খেলবেন অচেনা এক অনুভূতি আর চ্যালেঞ্জ নিয়ে। ঘরের মাঠে খেলা হলেও অবিশ্বাস্য এক বাস্তবতায় এ প্রথম দর্শকের গর্জন শুনবে না টাইগাররা। তামিম, মুশফিকদের লড়াইটা তাই এবার নিজেদের সঙ্গেও।

করোনার বিস্তার রোধে কঠোর স্বাস্থ্যবিধি পালনের কারণে এবারের সিরিজে গ্যালারিতে দর্শকের কোনও প্রবেশাধিকার নেই। শুধু ভিআইপি স্ট্যান্ডে অল্প কিছু আমন্ত্রিত অতিথি খেলা দেখার সুযোগ পাবেন বলে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিকেটিং বিভাগের এক্সিকিউটিভ জুয়েল সরকার।

অন্য সব সিরিজে টিকিট বিক্রি কিংবা বণ্টন নিয়ে তাদের ব্যস্ত সময় পার করতে হয়, কিন্তু এবার চিত্রটা অন্যরকম। টিকিট নিয়ে কোনও ব্যস্ততা কিংবা হাহাকার নেই। তিনি ধারণা দিলেন, গত মাসে অনুষ্ঠিত ঘরোয়া বঙ্গবন্ধু টি-২০ কাপের মতোই অল্প কিছু দর্শক থাকবে গ্যালারিতে।

আরও কয়েকটি কারণে এবারের সিরিজটা আলাদা। করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ তারকাদের কেউই বাংলাদেশে আসেননি। মারকাটারি ক্রিকেটের জন্য ক্যারিবীয় তারকাদের প্রচুর ভক্ত বাংলাদেশে, বিশেষ করে আইপিএলসহ টি-২০ লিগগুলোর কল্যাণে এখানে তাদের বিশাল সমর্থকগোষ্ঠী তৈরি হয়েছে।

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার আসেননি বলে ওয়ানডে ফরম্যাটে ২ বছর পর দলে ফেরা জেসন মোহাম্মদ আর টেস্টে ক্রেগ ব্র্যাথওয়েট নেতৃত্ব দেয়ার সুযোগ পাচ্ছেন। তারকাশূন্য ওয়েস্ট ইন্ডিজ দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মিডল অর্ডার হার্ড হিটিং ব্যাটসম্যান রভম্যান পাওয়াল।

এছাড়া অধিনায়ক জেসন, সহঅধিনায়ক সুনীল আমব্রিস আর রেইমন রেইফারের শুধু রয়েছে ওয়ানডে খেলার অভিজ্ঞতা। দলে একেবারেই নতুন মুখ হিসেবে ঠাঁই পেয়েছেন ৯ জন! বাংলাদেশ দলে এ ফরম্যাটে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন স্পিনার মাহাদী হাসান, পেসম্যান শরিফুল হাসান ও হাসান মাহমুদ।

গত ২ দশক ধরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠা মাশরাফি বিন মর্তুজা ২০১৯ সালের বিশ্বকাপের পরই নেতৃত্ব থেকে সরে গেছেন। সেই বছর অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান। ফলে ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ এসে যায় তামিম ইকবালের সামনে।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজটা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলনায়ক তামিম বলেছেন, আমাদের লক্ষ্য সিরিজ জয়, তবে আপাতত ভাবনায় প্রথম ম্যাচ। সিরিজ জেতাটা আমাদের জন্য অবশ্যই জরুরি। কিন্তু আমার যেটা মনে হয়, বুধবারের ম্যাচটায় ভালো শুরু বেশি জরুরি।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১ বছর পরে ফিরছি। আমরা যদি ভালো শুরু করতে পারি, এরপর সবই জেতার চেষ্টা করা যাবে। প্রথম ম্যাচটা নিয়েই আমাদের মনোযোগ। মাশরাফি এখনও অবসর নেননি। যদিও নেতৃত্ব থেকে সরে যাওয়ায় আর দল থেকে বাদ পড়ায় অনেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন। দেশের ইতিহাসে সবচেয়ে সফল পেস বোলারের অনুপস্থিতি আর তার উত্তরসূরি হিসেবে দলকে নেতৃত্বদানের চ্যালেঞ্জ নিয়ে তামিম বললেন, অবশ্যই এটি একটি অভাব।

মাশরাফি ভাই দলের জন্য অনেক কিছু করেছেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। দুই দল সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে ২০১৯ সালে। ২০ বছরে ৩৮ বারের মুখোমুখিতে ক্যারিবীয়রা ২১ জয়ে এগিয়ে রয়েছে, যদিও ১৫ ম্যাচ জিতে বাংলাদেশও খুব একটা পিছিয়ে নেই।

তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, ওয়েস্ট ইন্ডিজকে সর্বশেষ টানা পাঁচ ম্যাচে হারিয়েছে বাংলাদেশ, যা টাইগারদের তৃতীয় সেরা রেকর্ড। আজ জিতলে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ৬ জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে, যা হয়েছিল ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে। টানা সর্বোচ্চ জয়ের রেকর্ডটা জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৪ সাল থেকে আফ্রিকান দলটিকে টানা ১৬ ম্যাচে হারিয়েছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয়-পরাজয়ের ব্যবধান কমিয়ে আনা, করোনার পর জয়ের নতুন হিসাব খোলার বিষয়টি ছাড়াও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে এ সিরিজটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যারিবীয়দের জন্যও তাই। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা