খেলা

ইন্টারকে হারাতে পারলেন না রোনালদোরা

ক্রীড়া ডেস্ক : মৌসুমের শুরু থেকেই খুব একটা ছন্দে নেই ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাস। তবে টেবিল টপার এসি মিলানকে তাদের মাটিতে হারানোসহ টানা চার জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল তুরিনের ক্লাবটি। কিন্তু ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে আবারও করুণ পরিণতি, হেরে গেছে ০-২ গোলে।

শেষ চার ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে রোববার রাতে ইন্টারের মাঠে খেলতে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু ম্যাচে খুব একটা আধিপত্য বিস্তার করতে পারেনি তারা। একের পর এক আক্রমণ সামলেই কেটেছে ম্যাচের বেশিরভাগ সময়। উজ্জীবিত ফুটবল খেলে ২-০তে ম্যাচ জিতেছে টেবিলের দুই নম্বর দল ইন্টার মিলান।

জুভেন্টাস যেখানে সবমিলিয়ে চার ও লিগে তিন জয়ের পর প্রথম হারের দেখা পেলো, সেখানে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ইন্টার। দলের জয়ে গোল দুইটি করেছেন দুই মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও নিকোলা বারেলা।

ম্যাচের মাত্র ১২ মিনিটের সময়ই প্রথম গোলের দেখা পায় ইন্টার। ডান দিক থেকে বারেল্লার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে হেডে বল জালে পাঠান চিলিয়ান মিডফিল্ডার ভিদাল। এর আগের মিনিটে বল জালে জড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি।

শুরুতেই এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় স্বাগতিকরা। মুহুর্মুহু আক্রমণে জুভেন্টাস রক্ষণ ও গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে রাখেন রোমেলু লুকাকু, লাউতারো মার্টিনেজরা। অন্যদিকে পুরো ম্যাচে ইন্টার গোলরক্ষককে তেমন পরীক্ষাই দিতে হয়নি রোনালদো, মোরাতাদের সামনে।

প্রথমার্ধ শেষ হয় ইন্টারের এক গোলের লিডে। দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন তারা। এবার স্কোরশিটে নাম তোলে প্রথম গোলে বলের জোগানদাতা বারেলা। মাঝমাঠ থেকে আলেসান্দ্রো বাস্তোনির লম্বা পাস ধরে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন এ ইতালিয়ান মিডফিল্ডার।

এ দুই গোলের জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরও মজবুত করেছে ইন্টার। এপর্যন্ত খেলা ১৮ ম্যাচের তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। জুভেন্টাস ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা