খেলা

সাদা পোশাকে আর দেখা যাবে না মাহমুদুল্লাহকে!

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। এক বছরের নিষেধাজ্ঞা শেষ করে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার (৪ জানুয়ারি) মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের যে প্রাথমিক টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে, তাতে জায়গা হয়নি দেশের অন্যতম সৃজনশীল ব্যাটসম্যান ও টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। এরফলে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই ৩৫ বছর বয়স্ক মাহমুদুল্লাহর সাদা পোশাকের ক্যারিয়ার শেষের ইঙ্গিত দেখছেন। যদিও নির্বাচক প্যানেল এ প্রসঙ্গে কিছুই বলেননি।

গেল বছর অধিনায়ক হিসেবে দুই দুটি ট্রফি জেতা মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হলেও সুযোগ পেয়েছেন ডান হাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এক বছরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ফিরেছেন কব্জির চোট কাটিয়ে বাঁ হাতি ওপেনার সাদমান ইসলামও। দুটি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় আসবে ১০ জানুয়ারি। সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩-৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় টেস্ট ঢাকায় ১১-১৫ ফেব্রুয়ারি।

অভিষেকের পর ২০২০ সালে সবচেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য টেস্ট খেলেছে মাত্র দুটি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান এবং ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ইনিংস হারের টেস্টে মাহমুদুুল্লাহ খেলে দুই ইনিংসে রান করেছিলেন মাত্র ২৫ ও ০। এরপর ঘরের মাঠে সুযোগ পাননি। কলকাতায় গোলাপি বলের টেস্টও খেলেছেন। কিন্তু গত ১০ ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৬৭।

সেঞ্চুরি করেছিলেন দুই বছর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে। অবশ্য ৪৯ টেস্ট ক্যারিয়ারের ৪ সেঞ্চুরির তিনটিই করেছেন ২০১৮-১৯ সালে পাঁচ টেস্টের মধ্যে। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে টিম ম্যানেজমেন্ট চাইছেন না টেস্ট খেলাতে। তার পজিশনে মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহানদের চিন্তা করছে। তাকে বাদ দিতে অবশ্য নির্বাচকদের ভাবতে হয়নি। কারণ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে দেশে ফিরে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেললেও ১ ও ১৭ রান করেছিলেন। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল টেস্ট ক্যারিয়ারের সহসাই যদি পড়তে যাচ্ছে টি-২০ অধিনায়কের।

প্রাথমিক দল (টেস্ট) : সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলী চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান ও সাদমান ইসলাম।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা