খেলা

বড়দিনের উৎসবে মেতেছেন রোনালদো-সুয়ারেজরা

স্পোর্টস ডেস্ক : সারা দুনিয়া মেতেছে বড়দিনের উৎসবে। তাতে শামিল হয়েছে বিশ্ব ফুটবলাঙ্গনও। আনন্দঘন পরিবেশে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ফুটবল দুনিয়ার রথী-মহারথীরা। ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ থেকে কেভিন ব্রুইনে কেউ বাদ পড়ছেন না।

ক্রিসমাস ট্রির সামনে তোলা একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন রোনালদো। ছবিটা বলছে- গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ আর চার সন্তানকে নিয়ে বেশ খোশ মেজাজেই রয়েছেন তিনি। যদিও ইতালিয়ান লিগ সেরি এ’তে জুভেন্টাসের সময়টা বেশ খারাপ যাচ্ছে, কিন্তু তারপরও উৎসবেই মনোযোগ রয়েছে এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগিজ এ ফুটবল মহাতারকা ইনস্টাগ্রামে অনুসারীদের বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন।

সিআর সেভেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। দিনটি ভরে থাক ভালোবাসা, সুস্থতা আর সুখে।’ ইতালিতে চলছে শীতকালীন ছুটি। অবকাশ কাটাতে এখন পরিবারের কাছে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা স্ট্রাইকার। ৩ জানুয়ারির আগে মাঠের লড়াইয়ের ব্যস্ততা নেই এ ফুটবল সুপারস্টারের।

ক্রিসমাস ট্রির সামনে তোলা পারিবারিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন লুইস সুয়ারেজও। স্ত্রী এবং তিন সন্তানের পাশে হাসি-খুশি দেখাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের এ তারকা ফরওয়ার্ডকে। বড়দিন উপলক্ষ্যে পারিবারিক উৎসবের ছবি দিয়েছেন কেভিন ডি ব্রুইনে। অবশ্য তিনি এখন ব্যস্ত ম্যানচেস্টার সিটির হয়ে বক্সিং ডে ম্যাচের প্রস্তুতি নিয়ে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা