খেলা

টি-টেন লিগে  বাংলাদেশি ৬ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী বছরের শুরুতে হতে যাচ্ছে টি-টেন লিগের চতুর্থ আসর। এই লক্ষ্যে বুধবার (২৩ ডিসেম্বর) ৮ দলের টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হয়েছে । যেখানে বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ, আফিফ হোসেন ও নাসির হোসেনসহ মোট ৬ ক্রিকেটার ডাক পেয়েছেন।

আসরের ড্রাফটে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটাদের মধ্যে অন্যরা হলেন, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলি ও মেহেদি হাসান। তাসকিন, মোসাদ্দেক আর মুক্তারকে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। এছাড়া মোহাম্মদ হাফিজ, লরি ইভান্স, প্রবীণ তাম্বেরা আছেন এই দলে।

পুনে ডেভিলস দলে নিয়েছে নাসির হোসেনকে। এই দলের আইকন ক্রিকেটার শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এছাড়া পাকিস্তানের মোহাম্মদ আমির, ইংল্যান্ডের স্যাম বিলিংস, শ্রীলঙ্কার চামারা কাপুগেদারা ও অজন্থা মেন্ডিসের মতো তারকারা আছেন এই দলে।

দুই অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান আর আফিফ হোসেনকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। এই দলের আইকন ক্রিকেটার লঙ্কান পেসার ইসুরু উদানা। এছাড়া দলে আছেন আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মুজিব উর রহমানের মতো তারকা।

টুর্নামেন্ট শুরু হবে ২৮ জানুয়ারি থেকে, চলবে ৬ ফেব্রয়ারি পর্যন্ত। সবগুলো ম্যাচ হবে দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও ওয়াহাব রিয়াজের মতো টি-টোয়েন্টির সুপারস্টাররাও খেলবেন এই টুর্নামেন্টে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা