খেলা

শ্বাসরুদ্ধ জয়ে লজ্জা এড়ালো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে পাকিস্তান। ওপেনার মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরল সফরকারীরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) টানটান উত্তেজনায় পূর্ণ ম্যাচে দুই বল হাতে রেখে চার উইকেটের শ্বাসরুদ্ধ জয় পায় পাকিস্তান। এতে ২-১ এ সিরিজ শেষ হলো সিরিজটি। ম্যাকলিন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান।

ব্যাট হাতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তুলে কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬৩ রান করেন ডেভন কনওয়ে। ফাহিম আশরাফ তিনটি আদায় করেন। দুটি করে উইকেট তুলেন হ্যারিস রউফ ও শাহীন আফ্রিদি।

জবাবে ব্যাট হাতে নেমে ৫৯ বলে ৮৯ রানের ইনিংস খেলেন ওপেনার রিজওয়ান। নেপিয়ার ইনিংসের শেষ ওভারে রান আউট হলেও বিদায়ের আগে জয় অনেকটা নিশ্চিত করেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

এদিকে ২৯ বলে ৪১ রান তুলেন মোহাম্মদ হাফিজ। শেষ দিকে ৭ বলে ১৫ রান করেন ইফতেখার আহমেদ। ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে নেয় সফরকারীরা।

ব্ল্যাকক্যাপসদের হয়ে টিম সাউদি ও স্কট কুগেলিজিন দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন জেমি নিশাম ও কাইল জেমসন। আগামী ২৬ ডিসেম্বর মাউন্ট মাউনগাউনিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৩ জানুয়ারি ক্রাইস্টচার্চে বসবে শেষ ম্যাচটি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা