খেলা

রোনালদোর জোড়া গোল উড়েগেলো মেসির বার্সা

স্পোর্টস ডেস্ক : ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির লড়াইটা অন্য সবকিছুকে ছাড়িয়ে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইউভেন্তাসের মাঠে মেসির এক গোলে প্রথম লেগ বার্সা জিতেছিল ২-০ ব্যবধানে। আর ক্যাম্প ন্যুতে তাই ছিল রোনালদোর পালা। মেসি এক গোল করেছিলেন তার দলের বিপক্ষে আর রোনালদো দুই গোল করে নিজের দলকে জেতালেন ৩-০ ব্যবধানে।

ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরুর আগেই আলোচনার শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বিতা। কে এগিয়ে যাবে এবারের লড়াইয়ে? মেসি নাকি রোনালদো? দিন শেষে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোই এগিয়ে গেলেন।

বার্সার ঘরের মাঠে মাত্র ১২ মিনিটের মাথায় ডি বক্সে রোনালদোকে ফাউল করে বসেন বার্সার তরুণ ডিফেন্ডার আরাহো। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া রোনালদোকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিতীয়বার ভাবতে হয়নি রেফারিকে। পেনাল্টি স্পট থেকে ঠান্ডা মাথায় টার স্টেগানকে বাঁ দিকে পাঠিয়ে দিয়ে সোজাসুজি শটে বল জালে পাঠান পর্তুগিজ এই মহাতারকা। ক্যাম্প ন্যুয়ে ১৩ মিনিটেই রোনালদোরা এগিয়ে ১-০ ব্যবধানে।

রোনালদোর গোলের মাত্র মিনিট সাতেক পর হুয়ান কুয়াদ্রাদো রোনালদো ও ম্যাকেনিকে লক্ষ্য করে দুর্দান্ত এক ক্রস দেন। পেনাল্টি অঞ্চলে থাকা ম্যাকেনি হাওয়ায় ভেসে দুর্দান্ত অ্যাক্রোবেটিক শটে বল জালে জড়ালে ম্যাচের ২০ মিনিটের ভেতরেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ইউভেন্তাস।

ম্যাচের ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইউভেন্তাস গোলরক্ষক জানলুইজি বুফনেরও। মূলত অভিজ্ঞ এই ইতালিয়ান গোলরক্ষকের দেয়ালই ভাঙতে পারেননি মেসি। লক্ষ্যে সাতটি শট ছিল তার, এর একটিও জালে যায়নি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসি গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠেন, দ্বিতীয় গোল হজমের পর ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শট নেন মেসি তবে তার আর গোলের মাঝে বাধা হয়ে দাঁড়ান জানলুইজি বুফন।

এভাবে আক্রমণ পালটা আক্রমণে প্রথমার্ধ শেষ হয় ইউভেন্তাসের ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে রোনাল্ড কোম্যান ত্রিনকাওকে তুলে নিয়ে মাঠে নামান মার্টিন ব্র্যাথওয়েটকে। আক্রমণভাগ আরও শক্তিশালী করে বার্সা। তবে বার্সার জন্য কাল হয়ে দাঁড়ায় নিজেদের রক্ষণ। ম্যাচের ৫১ মিনিটের মাথায় ম্যাকেনির নেওয়া শট বার্সা ডিফেন্ডার ক্লেমেন্ট লেংলের হাত লেগে প্রতিফলিত হয়। এবার ভিএআরের সহায়তা নিয়ে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে আবারও স্টেগানকে বোকা বানিয়ে বল জালে জড়ান রোনালদো। আর দলকে এগিয়ে নেন ৩-০ গোলের ব্যবধানে। মূলত সেখানেই ম্যাচ জিতে নেয় রোনালদোরা।

২০১৬ সালের পর এই প্রথম গ্রুপ পর্বের ম্যাচে হারল বার্সেলোনা।

খেলার ৫৮ মিনিটে যদিও ম্যাচে ফেরার সুযোগ আসে বার্সার সামনে। লিওনেল মেসির নেওয়া ফ্রিকিক থেকে মাথা ছোঁয়ান গ্রিজম্যান, যা বুফনকে ফাঁকি দিলেও গোলবারে লেগে বাইরে চলে গেলে বার্সা গোল বঞ্চিত হয়। এরপর ম্যাচের ৭৬ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর ফ্লিক করা বল রোনালদো শট নেন, তবে বল জালে জড়ান লেওনার্দো বনুচ্চি। কিন্তু লাইনসম্যান জানিয়ে দেন বনুচ্চি ছিলেন অফসাইডে। আর তাই তো ক্যাম্প ন্যুতে চার গোলে এগিয়ে যাওয়া হয়নি রোনালদোদের।

শেষ দিকে ২০ গজ দূর থেকে লিওনেল মেসির নেওয়া শট বুফন ফিরিয়ে দিলে ক্যাম্প ন্যু থেকে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউভেন্তাস। এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থেকেই পরের পর্বে জায়গা করে নিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ছয় ম্যাচে ৫টি জয় আর একটি পরাজয় দুই দলেরই তবে মুখোমুখি দেখায় গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে থাকল ইউভেন্তাস। দুই দলেরই পয়েন্ট সংখ্যা সমান ১৫।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা