খেলা

আর্জেন্টিনার মুদ্রায় অমর ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। তার স্মরণে ইতালিয়ান ফুটবল ক্লাব নাপোলি ইতোমধ্যেই তাদের স্টেডিয়ামের নামকরণ করেছে ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। এবার আর্জেন্টিনা থেকেও ফুটবল ঈশ্বর পাচ্ছেন সম্মাননা। আর্জেন্টিনা সরকার দেশটির মুদ্রায় ম্যারাডোনার ছবি সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে।

গেল মাসে ম্যারাডোনার মৃত্যুর পর আর্জেন্টিনায় শোকের মাতম শুরু হয়। ফুটবল ঈশ্বরের মৃত্যুতে আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এবার ম্যারাডোনাকে অমর করতে দেশটির ১০০০ পেসোতে যুক্ত হবে ম্যারাডোনার ছবি।

ম্যারাডোনার ছবি মুদ্রায় সংযোজনের প্রস্তাব দেয় দেশটির একটি রাজনৈতিক সংস্থা ফ্রেন্তে ডে তোদোস। এই সংস্থার এক নেতা নরমা ডুরাঙ্গো বলেন, 'ম্যারাডোনাকে সম্মান প্রদর্শনই আমাদের প্রধান লক্ষ্য। এ কারণেই আমরা এই প্রস্তাব করেছি যেন ২০২১ সাল থেকে এক হাজার পেসোর নোটে ম্যারাডোনার ছবি যুক্ত করা হয়।

এ তথ্য ডুরাঙ্গো জানিয়েছেন রেডিও লা রেডকে। রেডিওটি আরও জানিয়েছে আর্জেন্টিনার এক হাজার পেসোর ৫০ শতাংস নোটেই ম্যারাডোনার ছবি সংযোজন করা হবে।

১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বিখ্যাত সেই 'হ্যান্ড অব গড' গোলটি করেছিলেন ম্যারাডোনা। প্রস্তবনা অনুযায়ী আগামী ২০২১ অর্থবছরে এক হাজার পেসোর মুদ্রার কমপক্ষে ৫০ শতাংশে ম্যারাডোনার ছবি সংযোজন করবে দেশটি। মুদ্রার এক পিঠে ম্যারাডোনার ছবি আর অন্য পিঠে ইংল্যান্ডের বিপক্ষে বিখ্যাত ওই গোল করার মুহূর্তের ছবি সংযুক্ত করা হবে।

এছাড়াও ২০২১ সালের মধ্যে ম্যারাডোনার খেলোয়াড়ি ও কোচিং ক্যারিয়ার তুলে ধরতে স্ট্যাম্প প্রকাশ করা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা