খেলা

 কুপোকাত অস্ট্রেলিয়া,১-০ এগিয়ে ভারত

ক্রীড়া ডেস্ক : যুজবেন্দ্র চাহাল অভিজ্ঞ হলেও নটারজনের টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলতে নেমেছেন প্রথম। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অজিদের ভুগিয়ে নিজের অভিষেক ম্যাচকে রাঙিয়ে রাখলেন বৈচিত্র্যময় এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে এ দুজনের জাদুতে জিতে যায় ভারত। ১১ রানে জিতে সিরিজে এগিয়ে গেলো বিরাট কোহলিরা।

ক্যানবেরায় ভারতের দেওয়া ১৬২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল অস্ট্রেলিয়ার। পাওয়ার প্লে-তেই দলটি তোলে ৫০ রান। তবে ম্যাচের বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে খেই হারাতে থাকে স্বাগতিকরা। দুই ওপেনার ফিঞ্চ (৩৪) ও শর্ট (৩৪) করেন সর্বোচ্চ রান। এ ছাড়া ৩০ রান আসে হেনরিকের ব্যাট থেকে।

শেষ ওভারে জেতার জন্য দরকার ছিলো ২৭ রানের। মোহাম্মদ শামির করা এই ওভারে অজিরা নিতে পেরেছে ১৫ রান। ফলাফল ১১ রানের হার। চাহাল চার ওভারে ২৫ রান দিয়ে নেন তিন উইকেট।

অন্যদিকে নটরাজন ৩০ রান দিয়ে নেন সমান উইকেট। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নজর কাড়েন এই পেসার। পরিস্থিতি অনুযায়ী ইয়র্কার, স্লোয়ার, অফ কাটার কিংবা বাউন্স সবকিছুতেই সিদ্ধহস্ত তামিল নাডুর এই পেসার।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে নাকানি-চুবানি খাচ্ছিল ভারত। টানা দুই ওয়ানডে বাজেভাবে হেরে সিরিজ খোয়াতে হয়েছে। তৃতীয় ও শেষ ম্যাচে পান্ডিয়া-জাদেজার ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়। আজও খেলতে নেমে ধুঁকছিল ভারত। শেষ পর্যন্ত জাদেজার ক্যামিওতে রক্ষা পায়। তার ব্যাটে ভর করেই অজিদের সম্মানজনক স্কোর ছুড়ে দিতে পেরেছে সফরকারীরা।

টস হেরে ব্যাটিং করতে নেমে তৃতীয় ওভারেই ধাওয়ানের উইকেট হারায় ভারত। তবে অপর ওপেনার লোকেশ রাহুল খেলেন ৫১ রানের দারুণ এক ইনিংস। ধাওয়ানের পর দ্রুত ফিরে যান কোহলিও। তার ব্যাট থেকে আসে ৯ রান। ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দিয়ে সঞ্জু স্যামসন ফেরেন মাত্র ২৩ রান করে। ১০০ রান না হতেই ভারত হারিয়ে ফেলে পাঁচ উইকেট।

এরপরেই ক্রিজে আসেন জাদেজা। থাকেন শেষ বল পর্যন্ত। এর মধ্যেই মাত্র ২৩ বলে করেন ৪৪ রান। ইনিংসটি সাজানো ছিল ৫ চারে ও ১ ছয়ে। এ ছাড়া হার্দিক পান্ডিয়া আজ হাত খুলে খেলতে পারেননি। ১৫ বলে মাত্র ১৬ রান করেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করেন কোহলি-রাহুলরা। অজিদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন হেনরিক।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা