খেলা

বোলিংয়ে উজ্জ্বল সাকিব, জয়ে ফিরলো জেমকন খুলনা

ক্রীড়া প্রতিবেদক : জয়ে ফিরেছে জেমকন খুলনা। টানা দুই হারের পর আজ (সোমবার) বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৩৭ রানে জিতেছে মাহমুদউল্লাহরা। জয়ের নায়ক নিঃসন্দেহে বোলাররা। শুভাগত হোম ও শহিদুল ইসলামের দারুণ বোলিংয়ের সঙ্গে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে স্বরূপে ফিরতে না পারলেও এই অলরাউন্ডার ৪ ওভারে দুই মেডেনে ৮ রান খরচায় নিয়েছেন ১ উইকেট।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটিং ব্যর্থতায় খুলনার স্কোর খুব বেশিদূর যেতে পারেনি। মাহমুদউল্লাহর দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে করে ১৪৬ রান। যদিও দুর্দান্ত বোলিংয়ে ঢাকাকে ১০৯ রানে গুটিয়ে খুলনা দুই ম্যাচ পর পেয়েছে জয়ের দেখা।

১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। পরপর দুই ওভারে শুভাগত ও সাকিবের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন দুই ওপেনার তানজিদ হাসান (৪) ও মোহাম্মদ নাঈম (১)। এরপর মুশফিকুর রহিম ও রবিউল ইসলাম মিলে সাকিবকে দুই ওভার মেডেন দিয়ে আস্কিং রেট বাড়িয়ে ফেলেন। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৪ মেডেন পেয়েছেন সুনীল নারাইন। সাকিব ২১ মেডেন নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন স্যামুয়েল বদ্রির সঙ্গে। টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পাওয়া রবিউল সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৯ বলে ৪ রানে আউট হয়েছেন তিনি। চতুর্থ উইকেটে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে মুশফিক দলের হার ঠেকাতে চেষ্টা চালান। দুজনের জুটিতে যোগ হয় ৫৭ রান। ব্যক্তিগত ২১ রানে হাসান মুরাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইয়াসির।

সঙ্গীকে হারিয়ে যেন নিজেকেও হারালের মুশফিক! শুভাগতের বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট ঢাকার অধিনায়ক। যাওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। মুশফিকের বিদায়ে জয়ের আশা ফিকে হয় যায় ঢাকার।

মুশফিক ও ইয়াসির ছাড়া ঢাকার কোনও ব্যাটসম্যানই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। শুভাগত ও সাকিবের ঘূর্ণির সঙ্গে শহিদুলের পেসে শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১০৯ রানে অলআউট হয় ঢাকা।

টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পাওয়া শুভাগত ঢাকার গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মুশফিকের পাশাপাশি ওপেনার তানজিদ ও শফিকুলের উইকেটও নিয়েছেন। ৩.২ ওভারে ১৩ রান খরচায় ৩ উইকেটে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়া শহিদুল ৩০ রানে ৩ উইকেট, হাসান মুরাদ ২২ রানে ২ উইকেট ও সাকিব ৮ রানে নেন ১ উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় জেমকন খুলনা। মাহমুদউল্লাহর ৪৫ রানে ভর দিয়ে লড়াই করার মতো স্কোর গড়ে তারা। তাতে অবশ্য বেক্সিমকো ঢাকার ভূমিকাও রয়েছে! পুরো ইনিংসে তিনটি ক্যাচ ছেড়েছেন নাঈম-আকররা। পাশাপাশি মিস ফিল্ডিং তো ছিলই। ঢাকার ফিল্ডারদের পাশে রেখে খুলনা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে।

বোলিংয়ে সফল হলেও ব্যাট হাতে আজও ব্যর্থ হয়েছেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই অলরাউন্ডার নতুন পজিশন ওপেনিংয়ে মানিয়ে নিতে পারছেন না নিজেকে। আক্রমণাত্মক শুরুতে ভালো কিছু ইঙ্গিত দিলেও খুলনা তারকাকে থামতে হয়েছে মাত্র ১১ রানে। তাকে বিদায় করা রুবেল হোসেন বল হাতে ছিলেন দুর্দান্ত। আগের দুই ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা এই পেসার ২৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ঢাকার সেরা।

আগের তিন ম্যাচের ধারাবাহিকতায় আজও শুরুতেই ভেঙে পড়ে ‍খুলনার টপ অর্ডার। নাসুম আহমেদের বলে এনামুল হক (৫) বোল্ড হলে হারায় প্রথম উইকেট। খানিক পর রুবেলের দারুণ এক ডেলিভারিতে স্টাম্প উপড়ে যায় সাকিবের। ওপেনার হিসেবে দ্বিতীয় ম্যাচ খেলা এই অলরাউন্ডার ৯ বলে ১১ রান করে আউট হয়েছেন। ইমরুল কায়েসকে এক ধাপ পিছিয়ে জহুরুল ইসলামকে ওয়ান ডাউনে আনলেও পরিস্থিতি পাল্টায়নি। জহুরুল আউট ৪ রানে।

৩০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া খুলনাকে টেনে তোলার চেষ্টা করেন ইমরুল-মাহমুদউল্লাহ। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ৫৬ রান। ইমরুল ২৭ বলে ৪ বান্ডারিতে ২৯ রান করে আউট হন। মাহমুদউল্লাহ ৪৭ বলে ৩ চারে ৪৫ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন।

এছাড়া ১১ বলে ১৯ রান এসেছে আরিফুলের ব্যাট। দলের স্কোর ১৫০-এর কাছাকাছি যেতে অবদান রেখেছেন প্রথমবার সুযোগ পাওয়া শুভাগত হোম। ৫ বলে ১ চার ও ১ ছক্কায় খেলেছেন ১৫ রানের ইনিংস।

বল হাতে দারুণ দিন কাটিয়েছেন রুবেল। সাকিব ছাড়াও মাহমুদউল্লাহ ও আরিফুল তার শিকার। গুরুত্বপূর্ণ ৩ উইকেট পেতে ৪ ওভারে তার খরচ ২৮ রান। এছাড়া শফিকুল ইসলাম ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা