খেলা

শ্রীলঙ্কাকে তামিমের না

ক্রীড়া ডেস্ক : লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন নিয়ে বেশ বেকায়দায় পড়েছে শ্রীলঙ্কা। অতীতে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজন করলেও টুর্নামেন্টটি মাঠে থাকেনি। ঢালাওভাবে পরিবর্তন এনে শ্রীলঙ্কা ঝুঁকেছিল এলপিএলের দিকে। কিন্তু শুরুর আগেই একের পর এক ধাক্কা খাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগটি।

এলপিএলের প্রথম আসর শুরু হবে আগামী ২৭ নভেম্বর। শুরুর আগেই বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে দলগুলো। একের পর এক তারকাকে হারিয়ে দলগুলো যখন দিশেহারা, তখন এলপিএলের ডাক এসেছিল বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছেও। কিন্তু তামিম সেই প্রস্তাবগুলো নাকচ করে দিয়েছেন।

একটি নয়, তামিম পেয়েছিলেন তিনটি প্রস্তাব। তিন ফ্র্যাঞ্চাইজি থেকে তামিমকে তাদের হয়ে এলপিএলে খেলার আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, লোভনীয় পারিশ্রমিকের প্রস্তাব সহকারে তামিমকে খেলার আমন্ত্রণ জানিয়েছিল তিন ফ্র্যাঞ্চাইজি। তবে তামিম তিনটি প্রস্তাবেই না-বোধক উত্তর জানিয়েছেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ফাইনালসহ প্লে-অফের তিনটি ম্যাচ খেলে মাত্রই দেশে ফিরেছেন তামিম। ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, যেখানে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন ড্যাশিং এই ওপেনার। তাই বিদেশি লিগ নয়, আপাতত নিজের দেশের টুর্নামেন্টেই পূর্ণ মনোযোগ রাখতে চাইছেন তামিম।

এখন পর্যন্ত এলপিএলকে ‘না’ বলেছেন আন্দ্রে রাসেল, ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, মানবিন্দর বিসলা, ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, লিয়াম প্লাঙ্কেট ও সরফরাজ আহমেদের মত বড় তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলাদেশের তারকা তামিমের নামও। একের পর এক বাঁধার সম্মুখীন টুর্নামেন্টটি শেষপর্যন্ত মাঠে গড়ায় কি না, সেই শঙ্কাও জাগছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা