খেলা

করোনামুক্ত হলেন মুমিনুল হক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক করোনাভাইরাস মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তার দ্বিতীয় দফা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

বুধবার (১৮ নভেম্বর) তিনি স্যাম্পল দিয়েছিলেন। করোনামুক্ত হওয়ায় শিগগিরই তিনি আবার মাঠে ফিরতে পারবেন।

এর আগে গেল ১০ নভেম্বর তিনি করোনায় আক্রান্ত। তার স্ত্রীরও আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে তারা দুজন বাসাতেই আইসোলেশনে ছিলেন।

করোনামুক্ত হয়ে মুমিনুল হক বলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা... যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। ফিটনেসের কাজ হয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে। সমস্যা হবে না কোনো।’

করোনা আক্রান্ত হওয়ার পর ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিলামে দল পান মুমিনুল হক। তাকে দলে ভেড়ায় গাজী গ্রুপ চট্টগ্রাম।

এই দলে আরো আছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা