খেলা

স্পেনের ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত জার্মান

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের ফাইনালসের টিকিট পেতে জার্মানের প্রয়োজন ছিল স্রেফ একটি ড্র। অথচ তারা কি না পেল নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। জার্মানিকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারিয়ে নেশনস লিগের শিরোপা দৌড়ে এগিয়ে গেল স্পেন।

'এ' লিগের চার নম্বর গ্রুপে শেষ ম্যাচটি ছিল মূলত ফাইনালসে ওঠার টিকিটের লড়াই। যেখানে স্পেনের কাছে পাত্তাই পায়নি জার্মানি। নিজেদের ঘরের মাঠে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্পেন, ম্যাচ জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে।

নিজেদের দীর্ঘ ইতিহাসে কোন প্রতিযোগিতামূলক ম্যাচে এত বড় ব্যবধানে আগে কখনও হারেনি জার্মানি। তাদের অর্ধ ডজন গোলে হারানোর মূল কারিগর স্পেনের তরুণ ফরোয়ার্ড ফেররান তোরেস। তিনি একাই করেছেন তিন গোল। বাকি তিন গোল করেছেন আলভারো মোরাতা, রদ্রি ও মিকেল ওয়ারজাবাল।

ম্যাচের ১৭ মিনিটের সময় প্রথম গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা মোরাতা। মিনিট পাঁচেক আগে কানালেসের ইনজুরিতে মাঠে ঢোকা ফাবিয়ান রুইজের ভেতরে বাকানো কর্ণার থেকে ফাঁকায় দাঁড়িয়ে নিখুঁত হেড করেন মোরাতা। যা ঠেকানোর সাধ্য ছিল না জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের।

প্রথমার্ধে আরও দুইবার উল্লাসে মাতে স্বাগতিক দলটি। ম্যাচের ৩৩ মিনিটে নিজের হ্যাটট্রিকের প্রথম গোলটি করেন ফেররান তোরেস। বাম পাশ দিয়ে উঠে আসা হোসে গায়ার কাছ থেকে বল পান রুইজ। তিনি সামনে বাড়িয়ে দেন ফেররানের উদ্দেশ্যে, যিনি সহজেই পরাস্ত করেন নয়্যারকে।

এর মিনিট পাঁচেক পর আবারও আক্রমণে ওঠে স্পেন। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে থাকা জার্মানি সেই আক্রমণ কোনোমতে কর্ণারের বিনিময়ে ঠেকায়। তবে কোকের নেয়া সেই কর্ণার থেকেই দারুণ এক হেডে স্কোরশিটে নাম তোলেন রদ্রি, ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

ন্যুনতম ড্রয়ের খোঁজে মাঠে নামা জার্মানি প্রথমার্ধে কোনো সুযোগই তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে তাই তাদের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেটিও করতে দেয়নি স্পেন। বারবার আক্রমণে উঠে জার্মানির রক্ষণের দুর্বলতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল লুইস এনরিকের শিষ্যরা।

এরই মাঝে ৫৫ মিনিটের সময় নিজের দ্বিতীয় ও দলের হালি পূরণ করেন ফেররান। পাল্টা আক্রমণে হোসে গায়ার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে আনন্দে মাতেন এ তরুণ। এর ১৬ মিনিট পর ফাবিয়ান রুইজের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে হ্যাটট্রিক পূরণ করেন ফেররান তোরেস।

স্কোরলাইন তখন ৫-০, একের পর আক্রমণ আর গোল করে যেন ক্লান্ত স্পেন। তাই গোল করার চেয়ে নিজেদের মধ্যে বল দেয়া-নেয়ার দিকেই বেশি মনোযোগী হয় তারা। পুরো ম্যাচে স্পেনের জাল বরাবর একটি শটও নিতে পারেনি জার্মানি। উল্টো নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে জার্মানির জালে অর্ধ ডজন পূরণ করেন মিকেল ওয়ারজাবাল।

জার্মানিকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নেশনস লিগে শিরোপা লড়াইয়ে নাম লিখিয়েছে স্পেন। চার নম্বর গ্রুপে ছয় ম্যাচ শেষে স্পেনের সংগ্রহ ১১ পয়েন্ট, অন্যদিকে জার্মানি পেয়েছে ৯ পয়েন্ট। ফলে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা