খেলা

বিকেলে সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল।

শুক্রবারের ম্যাচটিতে গোল করেছিলেন নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল। আজ (মঙ্গলবার) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

প্রথম ম্যাচ জিতে যাওয়ায় সিরিজ হারের কোন ভয় নেই বাংলাদেশ দলের সামনে। উল্টো হাতছানি দিচ্ছে দুই ম্যাচ জিতে নেপালকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনা। আজকের ম্যাচটি জিতলেই ২-০ ব্যবধানে নেপালকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দিতে পারবে বাংলাদেশ।

বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এটি ড্র করলেও সিরিজের শিরোপা পাবে বাংলাদেশ। তবে ম্যাচটিকে ফাইনাল হিসেবে ধরে সরাসরি জিততেই চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কেননা হেরে গেলেই চারদিক থেকে শুরু হবে নানান সমালোচনা।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। জিতলে মানুষ পজিটিভ কথা বলবে। আর হারলে পকপক করবে। তাই আমাদের আগামীকালের ম্যাচে জিততে হবে।

প্রথম ম্যাচ ২-০ গোলের ব্যবধানে জিতলেও দ্বিতীয় ম্যাচকে সহজভাবে নিচ্ছেন না অধিনায়ক। তার কথা, আমরা দ্বিতীয় ম্যাচকে সহজে নিতে পারি না। দ্বিতীয় ম্যাচে নেপাল আরও অ্যাটাক (আক্রমণ) করবে। স্টুয়ার্ট ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আমাদের বলেছেন। তবে দ্বিতীয় ম্যাচে নেপাল বেশি বেশি আক্রমণে উঠবে, তাই আমাদের প্রতি আক্রমণের সুযোগ থাকবে।

এদিকে এই ম্যাচের আগে বড় ধাক্কাই খেয়েছে বাংলাদেশ দল। হেড কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ ম্যাচের ডাগআউটে থাকতে পারবেন না। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা