খেলা

সাকিবকে হত্যার হুমকি দাতার বাড়িতে র‌্যাব-পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি, সিলেট : বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেট ব্যক্তিত্ব সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছে মহসিন তালুকদার নামে এক লোক। তার বিরুদ্ধে জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব-পুলিশ। ঘটনার পর থেকে মহসিন তালুকদার পলাতক।

সোমবার ( ১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার টুকের বাজার শাহপুর তালুকদার পাড়ায় মহসিন তালুকদারের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৯ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা মহসিনের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন।

সম্প্রতি কালীপূজা উপলক্ষে কলকাতা গিয়ে এক অনুষ্ঠান উদ্বোধন করায় সাকিবের প্রতি বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার হুমকি দেন মহসিন। ভিডিওতে সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অভিযুক্ত মহসিন তালুকদারকে গ্রেফতারের জন্য এলাকার লোকজনের সহায়তা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তার প্রদর্শিত দেশীয় অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মধ্যরাতে অভিযানকালে টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহমদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘মহসিন মাদকাসক্ত। তিনি হেরোইন সেবন করেন। তার পরিবারের বাকি সবাই ভালো মানুষ। মাদকাসক্ত হয়ে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে এমন হুমকি দিয়েছেন। এজন্য আমরা এলাকাবাসী লজ্জিত। তাকে ধরিয়ে দিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে রাম দা দেখিয়ে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার। গত শনিবার দিবাগত রাত ১২টার পর ফেসবুকে এ হুমকি দেন তিনি। ‘Mohsin Talukdar‘ নামে নিজের ফেসবুক একাউন্ট থেকে তিনি ভিডিওটি প্রচার করেন।

এরপর রোববার ভোর ৬টা ৪ মিনিটে আবার একটি লাইভ ভিডিওতে হাজির হন মহসিন। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, কারও চাপে এখন এ ভিডিওটি করছেন না, বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং তার মতো বাকি সব সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি। পরের দিন সোমবার বিকেল সোয়া পাঁচটায় ওই আইডিতে গিয়ে দেখা যায়, হত্যার হুমকি দেওয়া ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। তবে তার পরের ভিডিওটি এখনো রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা