খেলা

মেসির অবসরে টিভি ভেঙবেন ইতালিয়ান কিংবদন্তি

ক্রীড়া ডেস্ক : সাধারণ দর্শক থেকে শুরু করে কিংবদন্তি ফুটবলার পর্যন্ত আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির গুণমুগ্ধ কোটি কোটি মানুষ। পায়ের জাদুতে তিনি যেন বশ করেছেন গোটা ফুটবল বিশ্বকে। আর এ কারণে মেসিকে সত্যিকারের জাদুকর, ফুটবলের হ্যারি পটার বলে আখ্যায়িত করলেন ইতালির কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ান ভিয়েরি।

বুধবার (২৮ অক্টোবর) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে লিওনেল মেসির বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন মেসি। এছাড়া পুরো ম্যাচে বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করেছিলেন তিনি। যা মুগ্ধ করেছে জুভেন্টাসের সাবেক তারকা খেলোয়াড় ভিয়েরিকে।

তাই তো ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ ৪৭ বছর বয়সী ভিয়েরি। তার মতে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটিতে ৬-৭ গোল করতে পারত বার্সেলোনা। তা হয়নি বটে, তবে মাঠের খেলায় ঠিকই প্রশান্তি ছড়িয়েছেন মেসিরা। তাই মেসিকে হ্যারি পটার বলেছেন ভিয়েরি। একইসঙ্গে জানিয়েছেন, মেসির অবসরের পর আর টিভিই দেখবেন না তিনি।

ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে ভিয়েরি বলেন, ‘অসাধারণ বার্সেলোনা। কোনো লড়াই-ই ছিল না। তারা ছয় বা সাত গোল করতে পারত সহজেই। দুর্দান্ত ফুটবল খেলেছে।’

মেসির প্রশংসায় তিনি বলেন, ‘মেসি একজন জাদুকর। সে ফুটবলের হ্যারি পটার। যখন সে খেলা বন্ধ করে দেবে, আমি আমার টিভিগুলো বাইরে ছুঁড়ে ফেলব। তখন আর আমার টিভির কোনো প্রয়োজন থাকবে না। আমি তখন নেটফ্লিক্স দেখব। কারণ মেসি থেমে গেলে দেখার মতো আর কিছুই বাকি থাকবে না।’

বার্সেলোনার বিপক্ষে ম্যাচটিতে তিনবার অফসাইডে গোল করেন জুভেন্টাসের স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। বাতিল হয় সবকয়টি। এর বাইরে একটি শটও লক্ষ্য বরাবর মারতে পারেনি জুভেন্টাস। বলা চলে, তেমন একটা পরীক্ষাই দিতে হয়নি বার্সার রক্ষণভাগকে। এ দলের খেলায় অত্যন্ত খুশি ভিয়েরি।

তার ভাষ্য, ‘আরেকটা ম্যাচ গেলো, আরেকটা সুন্দর পারফরম্যান্স দেখলাম। আমি জানি না, তারা কীভাবে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটি দেখলেই বোঝা যায়, এ দল (বার্সা) চলতি বছর কারও বিপক্ষেই আর হারতে পারে না। তারা যেভাবে খেলেছে, হারা সম্ভবই নয়।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা