খেলা

ধারে আসা কিয়ানই পিএসজির জয়ের নায়ক

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগরের নতুন আসরে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের হারে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। বুধবার (২৮ অক্টোবর) ইস্তাম্বুল বাসাকসেহিরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধেই ধাক্কা খায় বর্তমান রানার্সআপরা। ২৬তম মিনিটে চোট নিয়ে মাঠের বাইরে চলে যান নেইমার।

তবে ২০ বছর বয়সী ইতালিয়ান ফরোয়ার্ড ময়েজ কিয়ানের কল্যাণে ইস্তাম্বুল থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে পিএসজি। দুটি গোলই করেছেন কিয়ান।

পিএসজির জার্সিতে চ্যাম্পিয়নস লিগে শুরুর একাদশে থেকে প্রথম ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করা প্রথম খেলোয়াড় কিয়ান। ইংলিশ ক্লাব এভারটন থেকে ধারে পিএসজিতে খেলতে এসেছেন তিনি। প্যারিস জায়ান্টদের হয়ে ৪ ম্যাচে করে ফেলেছেন ৪ গোল। আগের ম্যাচেই লিগ ওয়ানে দিঁজের বিপক্ষে ২ গোল করেছিলেন কিয়ান।

বুধবার ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে ৬৩তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের কর্নার কিক থেকে হেডে গোল করেন কিয়ান। ৭৯তম মিনিটে পান দ্বিতীয় গোলের দেখা। এই গোলের অবদান এমবাপ্পের। ২০১৭-১৮ মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লীগে সবেচেয়ে বেশি অ্যাসিস্ট (১৪) করেছেন তিনি।

এই জয়ে ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পিএসজি। ২ ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। টানা দুই জয়ে গ্রুপে শীর্ষে ম্যানইউ।

‘এফ’ গ্রুপের ম্যাচে জ্যাডন সানচো ও আরলিং ব্রট হালান্দের গোলে জেনিতকে ২-০ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। অপর ম্যাচে ক্লাব ব্রুগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাজিও। এই জয়েও ২ ম্যাচে ৩ পয়েন্ট থাকায় তিন নম্বরে ডর্টমুন্ড। সমান ৪ পয়েন্ট নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে লাজিও আর ক্লাব ব্রুগা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা