খেলা

সাকিবের প্রত্যাবর্তনে শিশিরের জমকালো উদযাপন

ক্রীড়া ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান। সাকিবের মুক্তির খবরের চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য!

তবে সাকিবপত্নী উম্মে আহমেদ শিশিরের উচ্ছ্বাসটা একটু বেশিই। তাই জমকালো আতশবাজির মাধ্যমে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন করলেন তিনি।

নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও আপলোড করে শিশির লিখেছেন, ‘সাকিবের ক্রিকেট প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তার প্রাপ্য।’

সাকিবের নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা। গত এক বছরে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ দলের হয়ে ৩৬টি ম্যাচ মিস করতেন তিনি। কিন্তু করোনাভাইরাস সাকিবের জন্য বর হয়ে আসে। মার্চের মাঝামাঝিতে করোনা মহামারিতে বন্ধ হয়ে যায় সব খেলাধুলা।

তাতে সবমিলিয়ে মাত্র ১৪টি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন সাকিব। তিনি নিষিদ্ধ থাকাকালীন বাংলাদেশ দল খেলেছে ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। আসছে নভেম্বরে ফের মাঠে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

১৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে ৫ দলের ঘরোয়া টি-টোয়েন্টির টুর্নামেন্ট। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকলেও এই টুর্নামেন্টে খেলবেন সাকিব।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা