খেলা

বার্সার মাঠে দাপুটে জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক : এল ক্ল্যাসিকো মানেই মেসির জ্বলে ওঠা। কিন্তু ন্যু ক্যাম্পে আজ বলতে গেলে পুরোপুরি অনুজ্বল ছিলেন মেসি। নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। মাঝে-মধ্যে বল নিয়ে দু-একটি টান দিয়েছেন ঠিকই; কিন্তু বার্সেলোনাকে জেতানোর মত কোনো খেলাই দেখাতে পারলেন না তিনি।

মেসি অনুজ্বল মানে তো বার্সাও অনুজ্বল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বল পজেশনে হয়তো এগিয়ে ছিল বার্সা। কিন্তু তাদের খেলায় মন ভরলো না কারো। অনুজ্বল তো বটেই, অগোছালো খেলার ফলে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পেই রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে পরাজয় বরণ করতে হলো রোনাল্ড কোম্যানের শিষ্যদের।

খেলার শুরুতে মাত্র তিন মিনিটের দুর্দান্ত দুটি আক্রমণ। এই দুই আক্রমণেই পরাস্ত হলেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার দুই গোলরক্ষক। দু’দলই হজম করলো দুটি গোল। ১-১ গোলে সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে এল ক্ল্যাসিকোর দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে হলো আরও দুটি গোল। এই দুটিই করলো রিয়াল মাদ্রিদ।

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো গড়ালো বার্সার হোম ভেন্যু ন্যু ক্যাম্পে। তবে শুরু থেকে রিয়ালের বিপক্ষে চেপে বসতে পারেনি লিওনেল মেসি এবং আনসু ফাতিরা। রোনাল্ড কোম্যান যে পজিশনে দল সাজিয়েছেন, তাতে করে উল্টো রিয়াল মাদ্রিদই প্রথমে চেপে বসেছে বার্সার ওপর।

যদিও গোল হজম করার পর খুব দ্রুতই ট্র্যাকে ফিরে এসেছে তারা। মূলতঃ তরুণ ফুটবলার আনসু ফাতির ক্ষিপ্র গতির কারণেই সমতায় ফিরতে পেরেছে বার্সা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা