খেলা

নিজেদের ৫৬ বছরের রেকর্ড ভাঙ্গলো এসি মিলান

ক্রীড়া ডেস্ক : নতুন মৌসুমে বিধ্বংসী চেহারা নিয়ে আবির্ভূত হয়েছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। গত মৌসুমেই ইঙ্গিত মিলেছিল, কোনও বাধাই তাদের সামনে টিকতে পারছে না। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউরোপিয়ান মঞ্চেও দারুণ শুরু তাদের।

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে সেল্টিকের মাঠ থেকে ফিরেছে ৩-১ গোলের জয় নিয়ে। এই জয়ের পথেই আবার নতুন এক কীর্তি গড়েছে মিলান। ২০২০-২১ মৌসুমে খেলা প্রত্যেক ম্যাচে ২ বার তার বেশি গোল করেছে তারা। এতে পুরনো রেকর্ড বইয়ের খাতা নতুন করে খুঁলেছে স্তেফানো পিওলির দল। সব মিলিয়ে টানা ১০ ম্যাচে ২ বা তার বেশি গোল করে ছুঁয়েছে ৫৬ বছরের আগের রেকর্ড। শেষবার সেই ১৯৫৬ সালে মিলানের ক্লাবটি এই রেকর্ডটি গড়েছিল।

সেল্টিক পার্কের ম্যাচ শেষ মুহূর্ত পর্যন্ত জমে ছিল। স্বাগতিকরা দারুণ খেললেও হারের ক্ষত নিয়েই ছাড়তে হয়েছে মাঠ। ১৪তম মিনিটে মিলানকে এগিয়ে নেন রাদে ক্রুনিচ। সামু কাস্তিলেয়োর ক্রস থেকে হেডে বল জালে জড়ান তিনি।

এরপর বিরতিতে যাওয়ার মিনিট তিনেক আগে সফরকারীদের ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা ব্রাহিম দিয়াজ। ২ গোলে পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া সেল্টিক দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল। অবশেষ তারা সফল হয় ৭৬ মিনিটে।

মোহামেদ এলইউনুসির গোলে খেলায় ফেরে উত্তেজনা। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পিটার হাউজ জাল খুঁজে পেলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান।


সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা