খেলা

গার্দিওলা ক্রিকেট শিখবেন কোহলির কাছে

স্পোর্টস ডেস্ক : পেপ গার্দিওলা। ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা এক কোচের নাম। তিনি ভারতে আসার বিনিময়ে ক্রিকেট শিখতে চান ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসাবে পরিচিত বিরাট কোহলির কাছে।

তিনি কোহলিকে বলেন, “আমার ভারতে আসার ইচ্ছা আছে। এই মহামারীর পরিস্থিতি শেষ হলেই ভারতে যাবো। তবে একটা শর্ত আছে, ভারতে আসলে তোমায় আমাকে ক্রিকেটের নিয়মগুলো শেখাতে হবে।”

সম্প্রতি গার্দিওলার ইন্টারভিউ নেয়ার দায়িত্ব পড়েছিলো বিরাট কোহলির। এদিন এক অনলাইন কনফারেন্সে একই মোহনায় মিশে গেলো ক্রিকেট ও ফুটবল। ঠিক কোনো পেশাদার সাংবাদিকের মতোই বিরাট তার অন্যতম পছন্দের কোচকে একের পর এক প্রশ্ন করে গেলেন।

করোনা আবহে গোটা বিশ্বের প্রতিটা ক্রীড়া ইভেন্টই খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। দর্শক ছাড়া খেলার অভিজ্ঞতা কী রকম? বিরাটের প্রশ্নে গার্দিওলা বলেন, দর্শক ছাড়া অভিজ্ঞতাটা একদমই আলাদা। যা পরিস্থিতি তাতে কিছু করার নেই। কিন্তু খুব দ্রুত দর্শকদের আবার মাঠে ফেরাতে হবে। কারণ দর্শক ছাড়া প্রতিটা ম্যাচই মনে হয় যেন ফ্রেন্ডলি।

গার্দিওলার মতো সফল কোচের মাইন্ডসেট কী জানতে চাইলেন কোহলি। জবাবে বলেন, চাপ সামলাতে পারাটাই কোনো সাধারণ দলকে অসাধারণ করে তোলে।

গার্দিওলা বলেন, আমরা শুধু ফুটবলারদের স্কিল দেখি। কিন্তু আসল হল ফুটবলাররা চাপে কীভাবে রিঅ্যাক্ট করছে। কারণ চাপ সামলাতে পারাটাই একটা দলের আসল গুণ। বড় প্রতিযোগিতা জিততে শুধু স্কিল থাকাই যথেষ্ট নয়। সঙ্গে লড়াকু মানসিকতাও থাকতে হয়।

কোহলির উদাহরণ দিয়ে দু’বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ আবার যোগ করেন, বিরাট তুমি তো এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। বড় মঞ্চে তুমি বরাবর পারফর্ম করো। কোয়ার্টার ফাইনাল হোক কী সেমিফাইনাল তুমি জানো কীভাবে চাপ সামলাতে হয়। আর এমন সব মুহূর্তই একটা সেরা খেলোয়াড় তৈরি করতে সাহায্য করে।

গার্দিওলার সঙ্গে একমত বিরাটেরও দাবি স্কিল থাকাই যথেষ্ট নয়। ভারত অধিনায়ক বলেন, স্কিল ছাড়াও চাপ সামলাতে হয়। জরুরি হলো কে কতোটা চাপ নিতে পারে বা খাটতে পারে। এমন সমস্ত ক্রিকেটারদের দলে রাখার চেষ্টা করতে হয় যাদের মধ্যে সুপারস্টার হওয়ার জেদটা আছে।

গার্দিওলা বলেন, আমি কাতালুনিয়ায় বড় হয়েছি। সেখানে ফুটবলই সব। তাই ক্রিকেট সম্বন্ধে কিছুই জানি না। তবে ইংল্যান্ডে এখন থাকছি বলে ক্রিকেট সম্বন্ধে একটু আন্দাজ হচ্ছে। জানি খেলাটা কতোটা কঠিন। অনেক কম দিনের মধ্যে তোমাদের অনেক ম্যাচ খেলতে হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা