খেলা

শচীন কন্যা সারাকে বিয়ে করেছেন শুবমান গিল!

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের বর কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় ব্যাটসম্যান শুবমান গিল! কী বিশ্বাস হচ্ছে না? তাহলে এখনই গুগলে সার্চ করে দেখুন। যদিও ক্রিকেট ঈশ্বরের মেয়ে সারা বিয়ে করেননি শুবমানকে। গুগল ভুলভাবে দেখাচ্ছে এই ফলস লিংক।

একটা কারণ রয়েছে এমনটি দেখানোর। শুবমান গিল-সারা টেন্ডুলকারের মাঝে সম্পর্ক রয়েছে বলে ধারণা নেটিজেনদের। গত ২৩ সেপ্টেম্বর কলকাতা বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের এক মুহূর্তে দারুণ ফিল্ডিং করেন শুবমান গিল। তার একটি বল বাঁচানোর ছবি অনেকগুলো লাভ ইমোজি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সারা। এরপরই জল্পনার শুরু।

নেটিজেনরা বলছেন, সারা-শুবমানের মধ্যে কিছু একটা চলছে। ইন্টারনেটে প্রচুর সার্চ হয়েছে তাদের সম্পর্ক জানার ব্যাপারে। যদিও সম্পর্ক আছে কিনা এ নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি শুবমান-সারা। কিন্তু গুগল সার্চে ‘শুবমান গিল ওয়াইফ’ লিখলে উঠে আসছে সারা টেন্ডুলকারের নাম! বাগের কারণে এর আগে গুগল আনুশকা শর্মাকে রশিদ খানের স্ত্রী বানিয়ে দিয়েছিল। পরে সেটি সংশোধন করা হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা