সংগৃহীত
খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান তুলেছে তারা। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দৃঢ় জুটিতে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ২১৯ রানে। মিরাজ ৬৫ ও তাসকিন ১২ রানে অপরাজিত আছেন।

দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যেই হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম আউট হয়ে ফিরে যান। এরপর মিরাজ ও তাসকিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

১২৬তম ওভারের পঞ্চম বলে ১২তম টেস্ট ফিফটি পূর্ণ করেন মিরাজ। ১১৭ বলে ৫ চার ও ১ ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশের ঘরে পৌঁছান মিরাজ। তার ফিফটির পর ড্রেসিংরুম থেকে সতীর্থরা করতালি দিয়ে অভিনন্দন জানান।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে।

১২৯তম ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের বাউন্সারে ব্যাট ছুঁয়ে বাউন্ডারি পেয়ে বাংলাদেশের স্কোর ৪০০ পার করেন তাসকিন। একই ওভারের পরের বলেই তাসকিনকে জীবন দেন স্টিভেন স্মিথ। ক্যাচটি ধরতে পারলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এককভাবে নিজের করে নিতে পারতেন স্মিথ।

লাঞ্চের আগে ৮ উইকেটে ৪১৭ রান নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়ে। মিরাজ ৬৫ ও তাসকিন ১২ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা