ছবি: সংগৃহিত
খেলা
মালভিনাস ইস্যুর স্লোগান জার্সিতে

নতুন বিতর্কে আর্জেন্টাইন ক্লাব আলমিরান্তে ব্রাউন

স্পোর্টস ডেস্ক

ফকল্যান্ডস (আর্জেন্টিনার ভাষায় আইসলাস মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নতুন জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন। জার্সিতে ব্যবহার করা হয়েছে ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ স্লোগান, যার অর্থ মালভিনাস আর্জেন্টিনার, যা সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলের উদযাপনকে ঘিরে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছিল।

রোববার রেসিং দে করদোবার বিপক্ষে ম্যাচে জয়ের পর নতুন জার্সিটি প্রদর্শন করে আলমিরান্তে ব্রাউন। ক্লাবটির জার্সিতে ব্যবহৃত স্লোগানটি আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের হাতে দেখা ব্যানারের একই বার্তা বহন করে, যা ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি তুলে ধরে।

ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটি পুনর্দখলের লক্ষ্যে আর্জেন্টিনার সামরিক সরকার অভিযান চালালে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ শুরু হয়। ওই সংঘাতে উভয় পক্ষের ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রাখে যুক্তরাজ্য।

সম্প্রতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার দর্শকদের দেওয়া ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ লেখা ব্যানার হাতে নিয়ে উদযাপন করেন। ঘটনাটি নিয়ে আপত্তি জানিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ইংল্যান্ড। পরে ফিফা জানায়, ম্যাচ-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে শৃঙ্খলাবিধি অনুযায়ী সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।

এর মধ্যেই একই স্লোগান জার্সিতে ব্যবহার করায় আলমিরান্তে ব্রাউনও নতুন করে আলোচনায় এসেছে। রেসিং দে করদোবার বিপক্ষে ম্যাচের শুরুর একাদশের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্লাবটি ক্যাপশনে লেখে, ‘তারা আর্জেন্টাইন।’

ম্যাচের আগে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্লাবটি জানায়, ‘আজীবন আর্জেন্টাইন। আইসলাস মালভিনাসের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে তৈরি এই জার্সিটি উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত। রেসিং দে করদোবার বিপক্ষে ম্যাচেই প্রথমবার এটি পরবে দল।’

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা