শিক্ষা

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অস্থিরতার জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে এবং শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দিয়েছে। সোমবার সকালে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল খালি করার জন্য ৯টার সময়সীমা বেঁধে দেয়। এরপরই অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে শুরু করেন। তবে শিক্ষার্থীদের একাংশ এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছেন এবং কর্তৃপক্ষকে ৪টি দাবি মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন।

সোমবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে দলে দলে মিছিল নিয়ে কেআর মার্কেটে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দেন। এই দাবি না মানা পর্যন্ত তারা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন।

সকাল সাড়ে ৮টার দিকে হোসাইন শহীদ সোহরাওয়ার্দী হল থেকে একদল শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে মিছিল বের করেন। তারা গতকাল রাতের হামলার বিচার চেয়ে এবং হল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। একই সময়ে অন্য হল থেকেও শিক্ষার্থীরা কেআর মার্কেটের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেন।

হল না ছাড়ার ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ব্ল্যাকআউট কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি বহিরাগত হামলাকারীদের গ্রেপ্তা‌র না করা পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে জানিয়েছেন ।

সকালে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশ ও র‍্যাব সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে অবস্থান করছেন। বেগম রোকেয়া ও জুলাই ৩৬ ছাত্রী হলের কিছু নারী শিক্ষার্থী এরই মধ্যে ব্যাগ ও বইপত্র নিয়ে হল ত্যাগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রোকেয়া হলের এক নারী শিক্ষার্থী জানান, গতকাল রাতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা ছিল ন্যাক্কারজনক। পরিবার থেকে চাপের কারণে এবং নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় তারা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হচ্ছেন।

অন্যদিকে, ঈশা খাঁ হলের কয়েকজন ছাত্র জানান, তারা হল ছাড়বেন না। তাদের মতে, রাতের বেলা নোটিশ দিয়ে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়াটা এক ধরনের স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি। তারা অভিযোগ করেন, কিছু শিক্ষক এই হামলার সঙ্গে জড়িত। এ কারণেই এই ধরনের তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুনির হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। গতকাল বহিরাগতরা হামলা চালানোয় ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। বহিরাগতদের হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও ইন্ধন ছিল না। যারা হামলা চালিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা স্বার্থে জরুরি সিন্ডিকেটে সিদ্ধান্ত নিয়েছে। এখন সিদ্ধান্ত মানা না মানার দায়িত্ব শিক্ষার্থীদের।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ। কিছু শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। ক্যাম্পাসের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করবে না। র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, ঘটনাস্থলে র‍্যাবের কয়েকটি দল মোতায়েন রয়েছে। রাতভর আমরা অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সজাগ ছিলাম। আশা করি পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে।

শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে গতকাল রাত সাড়ে ১০টায় ৪টি দাবি উত্থাপন করেন।

১. শুধু কম্বাইন্ড ডিগ্রি চালু রাখতে হবে,

২.শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে,

৩. ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও হামলার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

৪. এই হামলায় জড়িত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না এমন নিশ্চয়তা দিতে হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা