শিক্ষা

দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। দাবি না মানলে সর্বাত্মক আন্দোলন করা হবে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সমাবেশ থেকে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ হুঁশিয়ারি দেন।

এর আগে, সকাল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সহকারী শিক্ষকরা সমাবেশস্থলে উপস্থিত হন।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষকের শূন্যপদে ১শ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ ও ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে বিবেচনা করার জটিলতা নিরসন।

শিক্ষকরা বলেন, হাইকোর্ট থেকে প্রধান শিক্ষকদের ২০১৪ সাল থেকে ১০ম গ্রেডে বেতন প্রদানের রায় দিয়েছেন। যা দ্রুত বাস্তবায়ন হচ্ছে। প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে ১৬ হাজার টাকা থেকে শুরু হলে ১৬ বছর পর দুটি টাইমস্কেল পেয়ে একজন প্রধান শিক্ষকের বেতনস্কেল দাঁড়াবে ২৩ হাজার টাকা।

অপরদিকে একজন সহকারী শিক্ষকের ১৩তম গ্রেডে তাদের বেতনস্কেল ১১ হাজার টাকা শুরু হয়ে ১৬ বছর পর দুটি টাইমস্কেল পাওয়ার পর দাঁড়াবে ১২ হাজার পাঁচশ টাকায়। তাতে ১৬ বছর চাকরি করার পর একজন প্রধান শিক্ষকের সাথে একজন সহকারী শিক্ষকের বেতনের বৈষম্য হবে আনুমানিক প্রায় ২৫ হাজার টাকা।

তারা বলেন, ফলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এবং মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে দ্রুত বেতন নির্ধারণ করার দাবি জানিয়েছি।

প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, এ পর্যন্ত বিভিন্ন কমিশন হয়েছে। কিন্তু আমরা শিক্ষানীতি পাইনি। আমরা ভেবেছিলাম, অভ্যুত্থানের পর শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। অথচ প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত, সব শিক্ষকরা অবহেলিত। তাদের যে বেতন দেওয়া হয়, এত কম যে বলতে আমাদের লজ্জা হয়। মাত্র ১১ থেকে ১২ হাজার টাকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা