ছবি: সংগৃহীত
খেলা

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিনোদন ডেস্ক

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের মাটিতে। একটি প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে কলকাতা। ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ বিষয়ে ভারতীয় আয়োজকদের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) আলোচনা অনেক দূর এগিয়েছে।

চলতি ফিফা বিশ্বকাপ চলাকালীনই ব্রাজিল ফুটবল ফেডারেশন ও ভারতীয় সংশ্লিষ্টদের মধ্যে এই আলোচনা শুরু হয় বলে জানা গেছে। ভারতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে দেশটির সমর্থকদের উচ্ছ্বাস বড় ভূমিকা রাখছে। বিশ্বকাপ চলাকালে ব্রাজিলকে ঘিরে ভারতীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহ ও সমর্থনের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ব্রাজি

ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতারেও দলটিকে নিয়ে যাওয়ার জোর দাবি উঠেছিল। তবে এখন পর্যন্ত শুধু ভারতের সঙ্গেই আলোচনা এগিয়েছে।

এই একক ম্যাচ যদি সত্যিই কলকাতায় চূড়ান্ত হয় এবং অনুষ্ঠিত হয়, তাহলে ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে শহরটির দীর্ঘদিনের সম্পর্কে যুক্ত হবে আরেকটি অধ্যায়। ১৯৭৭ সালে পেলে নিউ ইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা