ছবি: সংগৃহীত
খেলা

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আসরের পুরুষ ক্রিকেট বিভাগে প্রথম রাউন্ড না খেলেই সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের অবস্থানের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে। গতকাল (২৩ জুলাই) পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়।

পুরুষ ক্রিকেটে মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে চারটি দল সরাসরি নকআউট পর্বে খেলবে, আর বাকি ছয় দলকে মূলপর্বে জায়গা করে নিতে প্রথম রাউন্ডে লড়াই করতে হবে।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি দল নকআউট পর্বে উঠবে এবং সেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা। সব ম্যাচ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এদিকে, নারী ক্রিকেটে অংশ নেবে আটটি দল। ফলে তাদের প্রতিযোগিতা শুরু হবে কোয়ার্টার ফাইনাল থেকে। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নারী ক্রিকেট ইভেন্ট। উদ্বোধনী পর্বে

বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে। এছাড়া ভারত-জাপান, শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড একে অপরের মুখোমুখি হবে।

শুন নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা