ছবি: সংগৃহীত
খেলা

অলিখিত ফাইনাল আজ: ট্রফি জয়ের মিশনে টাইগাররা

সান নিউজ অনলাইন 

বাংলাদেশের সামনে জয়ের হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে জিততে পারলেই ১৯ মাস পর টাইগারদের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হবে নতুন এক ওয়ানডে সিরিজ ট্রফি। তবে ব্যর্থ হলে ২০১১ সালের পর প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের কাছে সিরিজ হারার তিক্ত স্বাদ পেতে হবে। তাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজকের তৃতীয় ও শেষ ওয়ানডেটি যেন শুধুই একটি ম্যাচ নয়, এটি মর্যাদা ও মান রক্ষার লড়াই।

এই সিরিজ দিয়েই প্রায় আড়াই বছর পর ঢাকায় ওয়ানডে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছে। তিন ম্যাচের লড়াইয়ে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে স্পিনারদের আধিপত্য। আগের ম্যাচে দুই দল মিলিয়ে ৯২ ওভার বল করেছেন স্পিনাররা। শুরুতে কিছুটা একঘেয়ে মনে হলেও শেষ মুহূর্তের সুপার ওভার নাটকীয়তা এনে দিয়েছে রোমাঞ্চের ছোঁয়া। ফলে সিরিজের শেষ ম্যাচটি এখন হয়ে উঠেছে একেবারে ‘অলিখিত ফাইনাল’।

বাংলাদেশের সামনে এখন দুই প্রাপ্তির সুযোগ। একদিকে ঘরের মাঠে প্রায় দেড় দশক ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখার লড়াই, অন্যদিকে ২০২৪ সালের মার্চের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। পাশাপাশি আসন্ন ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও এই ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে পরিসংখ্যান বলছে, দুই দলই এখন পুনরুদ্ধারের পথে। গত পাঁচ বছরে ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৯৭টি ওয়ানডে, হেরেছে ৫৪টিতে পরাজয়ের হার প্রায় ৫৬ শতাংশ। বাংলাদেশও খুব একটা পিছিয়ে নয়; ৮১ ম্যাচে হেরেছে ৪১টিতে। তাই আজকের জয়-পরাজয় কেবল ট্রফির লড়াই নয়, এটি দুই দলের মনস্তাত্ত্বিক দিকেও বড় প্রভাব ফেলবে।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সিরিজটি হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ ম্যাচের সুপার ওভারে ব্যাটিং ব্যর্থতায় সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে। তবুও আজ সিরিজ জয় দিয়েই হতাশা কাটিয়ে উঠতে চায় টাইগাররা। মিরপুরে আজ তাদের একটাই লক্ষ্য- ট্রফি হাতে হাসিমুখে মাঠ ছাড়ার।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা