খেলা

সাকিবের ব্যাপারে বোর্ডের ‘কিছু করার নেই’

খেলা ডেস্ক


গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী এমনকি শুভাকাঙ্খিরাও।

সেই তালিকায় আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসানও। আওয়ামী লীগের পতনের পর সাকিবকে হত্যা মামলার আসামি করা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি দেশে ফিরছেন না।

যে কারণে গত বছরের আগস্টের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তার ক্রিকেট ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। সম্প্রতি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের সম্মুখীন হন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এটা নিয়ে আমার কিছু বলার নেই। বোর্ডও কিছু করতে পারবে বলে মনে হয় না। এটা সরকারি নীতি, তাদের ওপর নির্ভর করে। বোর্ডেরও কিছু করার নেই। যখন সরকার মনে করবে, তখনই সে আসতে পারবে। না হলে আসলে...তাকে ক্রিকেট খেলতে দেশে আসতে হবে।

সাকিবের গুরু হিসেবে পরিচিত দেশের এই জনপ্রিয় কোচ আরও বলেন, ‘সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার কিছু নেই। হয়তো সেভাবে সে মেনে নেবে। বা কখনো যদি সে ফিরে আসতে পারে, সবাই চাই আসুক। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।’

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘সাকিবের ফেরার বিষয়ে বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না।’

সাকিব ইস্যুতে সম্প্রতি বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা