খেলা

কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন

ক্রিয়া প্রতিনিধি

বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক বানানোর পরিকল্পনা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন বিস্ফোরক দাবি করেছেন বেঙ্গালুরুর সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

তাঁর দাবি, ২০১৯ সালে বেঙ্গালুরু কোচ গ্যারি কারস্টেনের অধীন খেলার সময় পার্থিবকে নেতৃত্বে আনার বিষয়টি প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল।


২০১৩ সাল থেকে বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেছেন কোহলি। দায়িত্বে থেকেছেন ২০২১ সাল পর্যন্ত। সে বছর আইপিএল শুরুর আগেই ঘোষণা দেন আর আইপিএল অধিনায়কত্ব করবেন না।

বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক বানানোর পরিকল্পনা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন বিস্ফোরক দাবি করেছেন বেঙ্গালুরুর সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

তাঁর দাবি, ২০১৯ সালে বেঙ্গালুরু কোচ গ্যারি কারস্টেনের অধীন খেলার সময় পার্থিবকে নেতৃত্বে আনার বিষয়টি প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল।

মঈন আলী বলেন ,আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিল। গ্যারি কারস্টেনের পার্থিবকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল।

তাঁর অধীন বেঙ্গালুরু ক্রিকেট বিশ্বে একটা ব্র্যান্ডে পরিণত হয়। তবে মাঠের পারফরম্যান্সে সেরাটা দিতে পারেনি। ২০১৬ সালে ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি। ৯ মৌসুমের মধ্যে তাঁর অধীন পাঁচবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বেঙ্গালুরু। ২০১৯ সালও ছিল এমন একটি বছর। সেবার ১৪ ম্যাচের ৮টিতে হারে বেঙ্গালুরু, টুর্নামেন্ট শেষ করে পয়েন্ট তালিকার তলানিতে থেকে।

সে মৌসুমের মাঝামাঝিই নাকি কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল কোচ গ্যারি কারস্টেন। সেই খবর এত দিন পর জানা গেল ইন্ডিয়া টুডেতে দেওয়া মঈনের সাক্ষাৎকারে। ২০১৯ ও ২০২০ আইপিএল মৌসুমে তিনি বেঙ্গালুরুতে খেলেছেন।

সাক্ষাৎকারে মঈন বলেন, ‘আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিল। গ্যারি কারস্টেনের পার্থিবকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল। ওর ক্রিকেট-মস্তিষ্ক দারুণ। তখন সেটাই আলোচনা হচ্ছিল। আমি জানি না পরে কী হয়েছিল বা কেন সেটা বাস্তবায়িত হয়নি, কিন্তু আমি নিশ্চিত তাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছিল।’

পার্থিব প্যাটেলের নাম শুনে অনেকেই চমকে যেতে পারেন। কিন্তু ভারতের ঘরোয়া ক্রিকেটে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের জন্য তিনি পরিচিত নাম। বর্তমানে তিনি গুজরাট টাইটানসের সহকারী কোচ এবং দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি ওয়ারিয়র্সের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেঙ্গালুরুর সাবেক প্রধান কোচ গ্যারি কারস্টেন ২০১৯ সালে এক সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজিটির অভ্যন্তরীণ কিছু সমস্যার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘কিছু গঠনমূলক পরিবর্তন প্রয়োজন, আমরা মালিকদের সঙ্গে বসে পরের বছরের জন্য তা নিয়ে আলোচনা করব।’ সেই ‘গঠনমূলক পরিবর্তন’–এর মধ্যে অধিনায়কত্ব নিয়েও আলোচনা অন্তর্ভুক্ত থাকতে পারে।

২০২২ আসর থেকে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফাফ ডু প্লেসি। তাঁকে ২০২৫ সালে ধরে রাখেনি বেঙ্গালুরু। তাতে নেতৃত্বের ভার ওঠে রজত পাতিদারের হাতে। তাঁর হাত ধরেই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা