ছবি: সংগৃহীত
খেলা

নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে এবারের আইপিএলে

স্পোর্টস ডেস্ক

গুজরাট টাইটান্সকে ইলিমিনেটরে বিদায় করার পরও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০৩ রানের বড় স্কোর গড়েও জিততে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স।

১ ওভার হাতে রেখে ৫ উইকেটের ব্যবধানে মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠে গেছে পাঞ্জাব কিংস। যেখানে আগে থেকেই অপেক্ষা করছিলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংস ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে যে, এবারের আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে।

কারণ, এবারের দুই ফাইনালিস্ট রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, এর আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি। এই দুদল মুখোমুখি হওয়া মানে যে কোনো একটি দল তো চ্যাম্পিয়ন হচ্ছেই এবং সেই দলটি প্রথমবারেরমত চ্যাম্পিয়নশিপের স্বাদ পাবে।

যদিও দুদলই এর আগে ফাইনাল খেলার স্বাদ পেয়েছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিনবার এবং পাঞ্জাব কিংস একবার। তবে, দুই দলেরই ফাইনাল প্রতিপক্ষ ছিল অন্য কেউ, যারা সংশ্লিষ্ট আসরগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুর্ভাগ্য, এর আগে তিনবার ফাইনালে উঠে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। আইপিএল শুরুর পরের মৌসুমেই, ২০০৯ সালে প্রথবার ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু। সেবার তারা ৬ রানে হেরে যায় ডেকান চার্জার্সের কাছে। এরপর ২০১১ সালে আবারও ওঠে ফাইনালে। কিন্তু এবারও চ্যাম্পিয়ন হতে পারলো না। এবার ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় ৫৮ রানে।

তৃতীয়বার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে ওঠে ২০১৬ সালে। সেবার ফাইনালে তারা হেরে যায় মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের কাছে, ৮ রানের ব্যবধানে। এরপর ৯ বছর বিরতি দিয়ে আবারও উঠলো ফাইনালে। চতুর্থবারের মত ফাইনালে উঠে তারা কী পারবে প্রথমবার চ্যাম্পিয়ন হতে?

পাঞ্জাব কিংস আইপিএলে যাত্রা শুরু করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব নামে। আইপিএলে দলটির সাফল্য শুন্য। একবার মাত্র উঠেছিল ফাইনালে। ২০১৪ সালে ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পায়নি তারা। সেবার পাঞ্জাব হেরেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের কাছে, ৩ উইকেটের ব্যবধানে। পরিবর্তিত নামে (পাঞ্জাব কিংস) এবারই প্রথম ফাইনালে উঠলো তারা। এবার কী তারা পারবে চ্যাম্পিয়ন হতে!

তবে পাঞ্জাব কিংসের জন্য বড় অ্যাডভান্টেজ হলো তাদের অধিনায়ক। স্রেয়াশ আয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অধিনায়ক। তার নেতৃত্বে গত আসরে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। এবার উঠলেন ফাইনালে। নিশ্চয় তার অভিজ্ঞতা কাজে লাগবে পাঞ্জাব কিংসের।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা